জ্বালানি সংকটের শঙ্কায় অফিস সপ্তাহে ৪ দিন, এমপিদের বেতন কমাচ্ছে পাকিস্তান

১১ মার্চ ২০২৬, ০৬:২৩ AM
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ © সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় ‘যুদ্ধকালীন কৃচ্ছ্রসাধন পরিকল্পনা’ ঘোষণা করেছে পাকিস্তান সরকার। পাকিস্তানের সংবাদপত্র ডনকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে দেওয়া এক ঘোষণায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, এখন থেকে দেশের সব সরকারি অফিস সপ্তাহে চার দিন খোলা থাকবে। একই সঙ্গে আগামী দুই সপ্তাহের জন্য স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইনে পাঠদান চালু থাকবে।

তিনি আরও বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে অন্তত ৫০ শতাংশ কর্মীর জন্য বাসা থেকে কাজের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে আগামী দুই মাস সরকারি ও দাপ্তরিক সব যানবাহনের জ্বালানি বরাদ্দ ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হবে।

কৃচ্ছ্রসাধন পরিকল্পনার অংশ হিসেবে সংসদ সদস্যদের বেতন ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ২০ গ্রেড বা তার ঊর্ধ্বে থাকা সরকারি কর্মকর্তাদের যাদের মাসিক আয় ৩ লাখ রুপির বেশি দুই দিনের বেতন কেটে নেওয়া হবে, যাতে সাধারণ মানুষের ওপর চাপ কিছুটা কমানো যায়।

এ ছাড়া সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের ব্যয় ২০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরও জানান, আগামী দুই মাস কোনো ফেডারেল মন্ত্রী, উপদেষ্টা বা বিশেষ সহকারী বেতন গ্রহণ করবেন না।

একই সঙ্গে সকল ফেডারেল ও প্রাদেশিক মন্ত্রী, উপদেষ্টা, বিশেষ সহকারী এবং সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের ওপরও পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ভাইভায় নম্বর বাড়ানোর মাধ্যমে সরকার দলীয় লোক নিয়োগের এজেন্ডা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজিবিতে সিপাহী নিয়োগ, এইচএসসি পাশ করলেই করা যাবে আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের দুদিনের কর্মসূ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলতে দিচ্ছে না সরকার: জামায়াত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে ‘সবাই ক্ষমা কইরেন’ স্ট্যাটাসের পর মিলল যুবকের মরদেহ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটি দিয়ে ‘ভুয়া সাক্ষ্য-পুলিশি বক্তব্য’ বানিয়ে আদালত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9