এবারের দাখিল পরীক্ষায় মানতে হবে ১৪ নির্দেশনা

২৬ জানুয়ারি ২০২৬, ০৬:১০ PM
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড © সংগৃহীত

চলতি বছরের দাখিল পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। রবিবার (২৬ জানুয়ারি) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করা হয়। সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। এটি  চলবে ২৫ মে পর্যন্ত। পরীক্ষা প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে।

এ বছর সূচি অনুযায়ী, কুরআন মাজিদ ও তাজভিদ দিয়ে শুরু শুরু হবে এবারের পরীক্ষা। মোট ১৪টি নির্দেশনা দিয়ে প্রকাশ করা হয়েছে এবারের সূচি। 

নির্দেশনা সমূহ:

১. পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

২. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।

৩. প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

 ৪. পরীক্ষার্থীদেরকে তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিনদিন পূর্বে সংগ্রহ করতে হবে।

 ৫. শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা (১৪২) এবং ক্যারিয়ার শিক্ষা (১৪৫) বিষয় দুটির এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরীক্ষা চলাকালীন সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্রসচিব ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবেন।

৬. পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

৭. পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।

৮. প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ডে বর্ণিত বিষয় বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

৯. পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

১০. কেন্দ্রৰসচিব ব্যতীত অন্য কোনো ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে ও ব্যবহার করতে পারবেন না। কেন্দ্রসচিব যোগাযোগের
স্বার্থে সাধারণ (নন-অ্যান্ড্রয়েড) মোবাইল ফোন ব্যবহার করবেন।

১১. সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ব্যবহারিক ও মৌখিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই স্বাক্ষরলিপি
ব্যবহার করতে হবে।

১২. ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা স্ব-স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে কেন্দ্রস্থিত মাদ্রাসায় বিজ্ঞান বিভাগ না থাকলে কেন্দ্রের আওতাধীন বিজ্ঞান বিভাগ আছে এমন মাদ্রাসায় ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করতে হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের (বিষয় কোড-১৪০) মান-২৫ ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে না।

১৩. মুজাব্বিদ বিভাগের কিরআতে তারতিল ও হাদর (বিষয় কোড-১২০), মান-১০০ এবং হিফজুল কুরআন বিভাগের হিফজুল কুরআন দাওর (বিষয় কোড-১২২), মান-১০০ ও তাজভিদ (বিষয় কোড-১২১) মান-২৫ এর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১৪. পরীক্ষার ফল প্রকাশের পরবর্তী ৭ দিনের মধ্যে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে এসএমএস এর মাধ্যমে আবেদন করা যাবে। 

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9