ধর্মীয় শিক্ষা অবারিত করতে যেকোনো বয়সে দাখিল পরীক্ষায় বসার সুযোগ

০৫ জানুয়ারি ২০২৬, ১২:৪১ PM
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড © সংগৃহীত

ধর্মীয় শিক্ষা অবারিত করতে যেকোনো বয়সে দাখিল পরীক্ষায় বসার সুযোগ দিচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ। আজ সোমবার (৫ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে (৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ আইডিতে দেওয়া পোস্টে তিনি এ তথ্য জানান। 

ফেসবুক পোস্টে ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসার শিক্ষা বিভাগের উদ্যোগে মন্ত্রণালয়ের সেমিনার কক্ষে সচিব মহোদয় সভাপতিত্বে আজ এক সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসায় প্রাইভেট পরীক্ষার সুযোগ দানের সিদ্ধান্ত গৃহীত হয়। ইসলামী শিক্ষা লাভের সুযোগকে অবারিত করে দিতে হবে এবং এবার তা হবে ইনশাআল্লাহ। মাদ্রাসায় প্রাইভেট শিক্ষার্থীরা (যেকোনো বয়সের) দাখিল পরীক্ষা দিতে পারবে।’

তিনি বলেন, ‘অনিবার্য কারণে যারা নিয়মিত শিক্ষার্থী হতে পারেননি, ছোটবেলায় পড়াশুনা এবং দ্বীনি শিক্ষার তীব্র আগ্রহ থাকলেও বিভিন্ন জটিলতার কারণে সম্ভব হয়ে ওঠেনি, তারা আলিয়া মাদ্রাসা শিক্ষা ধারায় প্রাইভেট ভাবে পরীক্ষা দিতে পারবেন। এখন থেকে হাফেজ, কাওমি মাদ্রাসার শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষা ধারায় পড়েও যেকোনো বয়সে মাদ্রাসা শিক্ষা লাভের ( থিওলজির জ্ঞান লাভের) গৌরব অর্জন করা সম্ভব হবে ইনশাআল্লাহ।’

ষষ্ঠ শ্রেণির বইয়ে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে বিতর্ক, পরিবর্তনের উদ্…
  • ২৩ অক্টোবর ২০২৬
ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একটি ট্রেন, ওঠা যাবে কয়ে…
  • ২৩ অক্টোবর ২০২৬
ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল ক্যান্সার উপাদান
  • ২৩ অক্টোবর ২০২৬
অটোরিকশায় মাইকিং করে হাসিনার দেশে ফেরার ঘোষণা
  • ২৩ অক্টোবর ২০২৬
মিরপুর টেস্ট দেখা যাবে বিনামূল্যে
  • ২৩ অক্টোবর ২০২৬
৮ পদে শিক্ষক নিয়োগ দেবে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
  • ২৩ অক্টোবর ২০২৬