মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ হিসাববিজ্ঞানের শিক্ষক, ‘তুঘলকি সিদ্ধান্ত’র প্রতিবাদ আজিজীর

১৯ মে ২০২৬, ০৮:৪০ AM , আপডেট: ১৯ মে ২০২৬, ০৯:০৬ AM
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও ইনসেটে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও ইনসেটে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ হিসেবে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক মুহাম্মদ আনিসুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (সরকারি কলেজ-২) জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ হিসেবে হিসাববিজ্ঞানের একজন শিক্ষককে নিয়োগ দেওয়ায় ‘তুঘলকি সিদ্ধান্ত’ বলে প্রতিবাদ জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ ফেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ প্রতিবাদ জানান তিনি।

ফেসবুক পোস্টে আজিজী বলেন, ‘হিসাববিজ্ঞানের শিক্ষককে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ করা হয়েছে। আরবি ও ইসলাম শিক্ষার শত শত যোগ্য লোক থাকার পরেও হিসাববিজ্ঞান বিভাগের একজন শিক্ষককে মাদ্রাসা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ বানানো অত্যন্ত দুঃখজনক। এই জাতীয় সিদ্ধান্ত মাদ্রাসা শিক্ষাকে পেছনের দিকে নিয়ে যাবে। এই তুঘলকি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে রাখলাম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শুভবুদ্ধির উদয় হোক।’

জানা গেছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের নবনিযুক্ত কারিকুলাম বিশেষজ্ঞ মুহাম্মদ আনিসুর রহমান মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের হিসবাবিজ্ঞান বিভাগে কর্মরত ছিলেন। পরে তাকে মাদ্রাসা বোর্ডে পদায়ন করে সরকার।

এর আগে বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেন আরবী ও ইসলামী শিক্ষার সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ। পরে তাকে রাজধানীর সরকারি কবি নজরুল কলেজে পদায়ন করে একটি প্রজ্ঞাপন জারি সরকার।

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬