মাদ্রাসা শিক্ষা বোর্ডের নতুন রেজিস্ট্রার এস এম তৌহিদুজ্জামান

১৮ মে ২০২৬, ১২:০২ PM
মাদ্রাসা শিক্ষা বোর্ডের লোগো ও নতুন রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান

মাদ্রাসা শিক্ষা বোর্ডের লোগো ও নতুন রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান © সংগৃহীত

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নতুন রেজিস্ট্রার হিসেবে প্রেষণে পদায়ন পেয়েছেন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান। এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের কলেজ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। ১৭  মে রাষ্ট্রপতির আদেশক্রমে  সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় 

প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২০ মের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হতে হবে। অন্যথায় একই তারিখ অপরাহ্ণে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) মর্মে গণ্য হবেন। এ ছাড়া কর্মকর্তাদের আবশ্যিকভাবে নিজ নিজ পিডিএসে লগইন-পূর্বক ডিজিটাল পদ্ধতিতে অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

একই আদেশে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বর্তমান রেজিস্ট্রার অধ্যাপক ছালেহ আহমাদকে বদলি করা হয়েছে। তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের ওএসডি করে ঢাকা কলেজে সংযুক্ত করা হয়েছে। 

এ ছাড়া একই আদেশে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ কামরুল আহসানকে বদলি করা হয়েছে  কবি নজরুল সরকারি কলেজ, ঢাকায় এবং অধ্যাপক মো. ফারুক আহমেদ (১৫৪৯৬), বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের পদে পদায়ন করা হয়েছে।

২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬