মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতনের চেক ছাড়, পাবেন কবে?

০১ জানুয়ারি ২০২৬, ০৫:২৯ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর-২০২৫ মাসের বেতনের চেক ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী রবিবার থেকে বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন। 

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীগণের ডিসেম্বর-২০২৫ মাসের (বেতন-ভাতাদি'র সরকারি অংশের) ৪ টি চেক বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। যার স্মারক নম্বর ৫৭.২৫.০০০.০১১.০৬.০০১.২৪-১০৮।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘শিক্ষক-কর্মচারীগণ আগামী ০১/০১/২০২৬ তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে ডিসেম্বর-২০২৫ মাসের বেতন-ভাতাদি'র সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬