মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা মে মাসের বেতন পাবেন কবে, কী বলছে অধিদপ্তর

২৩ মে ২০২৬, ১১:০৭ AM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

আগামী ২৮ মে সারা দেশে উদযাপিত হবে ঈদুল আযহা। এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা ঈদের আগে মে মাসের বেতন পাবেন না বলে জানা গেছে। 

আজ শনিবার নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয় ও মাদ্রাসা অধিদপ্তরের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, একদিকে মে মাস প্রায় শেষের দিকে এবং ২৮ তারিখ কোরবানীর ঈদ। সবমিলিয়ে আমাদের চিন্তাভাবনা ছিল, কিন্তু কার্যদিবসের সময় না থাকায় দেওয়া সম্ভব হচ্ছে না। তবে ঈদুল আযহার ছুটি শেষে অর্থ্যাৎ প্রথম কার্যদিবস থেকেই মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়ার ব্যাপারে কাজ শুরু করা হবে। 

তারা আরও বলেন, ‘মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে দেওয়ার সম্ভাবনা রয়েছে। ঈদের ছুটি শেষ হলেই প্রথম কর্মদিবস থেকে কাজ শুরু করব। তবে সোমবার থেকে ছুটি শুরু, আর রবিবার শেষ অফিস তাই ঈদের আগে বেতন দেওয়া সম্ভব নয়।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সূত্র জানায়, ঈদের আগে শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন দিতে হলে শিক্ষামন্ত্রীর বিশেষ নির্দেশনা দরকার হবে। এ ছাড়া এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতিও দরকার। এই মুহূর্তে শিক্ষামন্ত্রী দেশের বাইরে অবস্থান করছেন। ফলে তিনি দেশে এসে উদ্যোগ নিলেও ঈদের আগে মে মাসের বেতন দেওয়া সম্ভব নয়।

উল্লেখ্য, দেশে এমপিওভুক্ত মাদ্রাসা ৮ হাজার ২২৯টি। এরমধ্যে দাখিল-আলিম-ফাজিল ও কামিল পর্যায়ের মাদ্রাসা যথাক্রমে ৫ হাজার ৭৬৭; ১ হাজার ২৮৫টি; ফাযিল ৯৯৩টি ও ১৮৪টি। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬