আগামীকাল থেকে ইআবির অধীনে কামিল পরীক্ষা শুরু

০২ জানুয়ারি ২০২৬, ১২:৪৯ PM
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের লোগো

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধিভুক্ত সারাদেশের কামিল মাদ্রাসাসমূহের দুই বছর মেয়াদি কামিল স্নাতকোত্তর ২০২৪ সালের পরীক্ষা আগামীকাল শনিবার (৩ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে।

এ বছর কামিল স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলিয়ে সারাদেশের ১৫৭টি পরীক্ষাকেন্দ্রে প্রায় ৩৯ হাজার ৩৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। কামিল হাদিস, তাফসির, ফিকাহ ও আদব বিভাগে এ পরীক্ষা আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানানো হয়েছে, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পরীক্ষার সার্বিক পরিস্থিতি তদারকির জন্য পর্যবেক্ষক টিমের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে মনিটরিং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬