স্বপ্ন রুরাল ফাউন্ডেশনের আয়োজনে মিনি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত

০৪ জুন ২০২৬, ০২:৫৫ PM
স্বপ্ন মিনি ক্রিকেট টুর্নামেন্ট

স্বপ্ন মিনি ক্রিকেট টুর্নামেন্ট © সৌজন্যে প্রাপ্ত

সামাজিক সংগঠন স্বপ্ন রুরাল ফাউন্ডেশনের উদ্যোগে ‘স্বপ্ন মিনি ক্রিকেট টুর্নামেন্ট’ আয়োজিত হয়েছে। গত ২ জানুয়ারি সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে খেলাটি অনুষ্ঠিত হয়। সামাজিক সচেতনতা বৃদ্ধি, যুবসমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখা এবং খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করাই ছিল এই আয়োজনের লক্ষ্য।

সকাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে সোনাবাড়িয়া ইউনিয়নের ১২টি গ্রামের ১২টি দল অংশগ্রহণ করে। দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলোতে খেলোয়াড়দের পাশাপাশি বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি মাঠকে প্রাণবন্ত করে তোলে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় উত্তর ভাদিয়ালী ও মাদরা। জমজমাট ও উত্তেজনাপূর্ণ এ ম্যাচে উত্তর ভাদিয়ালী দল চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে মাদরা দল রানার্স-আপ হওয়ার কৃতিত্ব লাভ করে।

আয়োজকরা জানান, শুধুমাত্র বিনোদনের জন্য নয়, বরং সামাজিক সচেতনতা সৃষ্টি, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষা, ক্রীড়া, পরিবেশ ও সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।

খেলায় উপস্থিত ছিলেন নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের প্রভাষক শামীম হোসেন, সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক স্বপন কুমার চৌধুরী, পদার্থবিজ্ঞানের শিক্ষক আব্দুল জব্বার এবং রসায়নের শিক্ষক শওকত হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে প্রভাষক শামীম হোসেন বলেন, বর্তমান সময়ে যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। স্বপ্ন রুরাল ফাউন্ডেশনের এই উদ্যোগ শুধু একটি খেলার আয়োজন নয়, বরং একটি সচেতন, সুস্থ ও মানবিক সমাজ গঠনের প্রয়াস। তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।

স্বপন কুমার চৌধুরী বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১২টি গ্রামের তরুণদের একত্রিত করে যে সুন্দর পরিবেশ সৃষ্টি করা হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে আরও দায়িত্বশীল করে তুলবে।

আব্দুল জব্বার বলেন, মাঠে খেলাধুলার মাধ্যমে যে শিক্ষা অর্জিত হয়, তা বইয়ের শিক্ষারও পরিপূরক। তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত কাজের মানসিকতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর।

পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়। টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী দল, অতিথিবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্বপ্ন রুরাল ফাউন্ডেশন।

অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9