বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান, নতুন তিন কমিশনার নিয়োগ

০৪ জুন ২০২৬, ০৩:০৪ PM , আপডেট: ০৪ জুন ২০২৬, ০৩:২২ PM
বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান © সংগৃহীত

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ক্রাউন সিমেন্ট পিএলসির গ্রুপ সিইও মাসুদ খান। তিনি বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান। এর পাশাপাশি বিএসইসির তিনজন কমিশনারও নিয়োগ দেওয়া হয়েছে।

আজ দুপুরে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে নতুন নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। তারা প্রত্যেকেই চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন। আজ বিকেল ৩টায় বিএসইসির কার্যালয়ে যাবেন তারা। এর আগে সকালে বিসএসইসির সদ্য বিদায়ী চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও সংস্থাটির চার কমিশনার পদত্যাগ করেন।

বিএসইসিতে নিয়োগ পাওয়া তিনজন কমিশনার হলেন– ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাফিজ আল তারিক, সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব ও আশা ইন্টারন্যাশনালের পরিচালক (অর্থ) তানভীর হাবিব রহমান।

আরও পড়ুন: এনটিআরসিএর সুপারিশে নিয়োগ, তবুও বেতনহীন ১২০০ শিক্ষক

এ দিকে আজ সকালে বিএসইসির সদ্য বিদায়ী চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও সংস্থাটির চার কমিশনার পদত্যাগ করেছেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দিয়েছেন তাঁরা।

ব্যক্তিগত কারণ দেখিয়ে তাঁরা পদত্যাগ করেছেন বলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে। বিএসইসির যে চার কমিশনার পদত্যাগ করেছেন তাঁরা হলেন, মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফউদ্দিন।

বিশ্বরেকর্ড গড়লেন লিটন
  • ১৩ অক্টোবর ২০২৬
স্টাফ নার্স নিয়োগ দেবে ওয়ালটন ট্রাস্টি বোর্ড, আবেদন ২৪ অক্ট…
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির সময় ৪০ লাখ বছর জাতির জীবন থেকে চলে যাচ্ছে
  • ১৩ অক্টোবর ২০২৬
বছরের পর বছর ‘প্রভাষক’ থাকার অভিযোগ শিক্ষকদের, নোট নিতে বলল…
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা চেষ্টায় ব্যবস্থা নিবে সরকার: জাহেদ উর রহ…
  • ১৩ অক্টোবর ২০২৬
কর্মচারী নিয়োগ দেবে একশনএইড বাংলাদেশ
  • ১৩ অক্টোবর ২০২৬