অধ্যাপক শিবলী রুবাইয়াতের ১৫ কাঠা জমির ওপর তোলা ১০ তলা বাড়ি ক্রোকের নির্দেশ

০৮ জুলাই ২০২৫, ০৭:১৩ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০১:৪০ AM
অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম © সংগৃহীত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের মালিকানাধীন সাভারের ১৫ কাঠা জমির নির্মিত ১০ তলা ভবন ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ জানান, সংস্থাটির উপপরিচালক মো. মাসুদুর রহমান আদালতে এ বিষয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, ভুয়া বাড়িভাড়ার চুক্তিনামা দেখিয়ে প্রতারণার মাধ্যমে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম প্রায় ১ কোটি ৯২ লাখ টাকা (সমমানের প্রায় ২ লাখ ২৬ হাজার ৩০৮ মার্কিন ডলার) ঘুষ গ্রহণ করেছেন। এছাড়া ভুয়া বিক্রয় চুক্তি তৈরি করে পণ্য রপ্তানি না করে প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলাও চলমান রয়েছে।

দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, আসামি পারিবারিক খরচ দেখিয়ে বিদেশ থেকে অর্থ এনে তা ঘরভাড়ার অগ্রিম হিসেবে দেখান এবং সেই অর্থ দিয়েই উক্ত সম্পত্তি নির্মাণ করেছেন বলে তদন্তে উঠে এসেছে। ফলে, এ সম্পত্তি মানি লন্ডারিংয়ের মাধ্যমে অর্জিত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে সম্পত্তি হস্তান্তর রোধে তা ক্রোক করা জরুরি হয়ে পড়েছে।

মালদ্বীপে প্রবাসীদের অকাল মৃত্যু: কারণ অনুসন্ধানে কাজ করবে …
  • ১৩ অক্টোবর ২০২৬
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির…
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলে বসতি স্থাপনে আরও একধাপ এগোল নাসা, গড়ল নতুন রেকর্ড
  • ১৩ অক্টোবর ২০২৬
২৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্যের দুই দফা স্বাস্থ্য পরী…
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে মাউশির নতুন কর্মস…
  • ১৩ অক্টোবর ২০২৬
সব মেডিকেলে ‘স্টুডেন্ট সাপোর্ট সেন্টার’ চালুর উদ্যোগ স্বাস্…
  • ১৩ অক্টোবর ২০২৬