ঢাকা আলিয়ায় শিবিরের পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

১৯ জুন ২০২৫, ০৯:৩৮ PM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৮:২১ PM
সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকায় শিবিরের পরিচ্ছন্নতা কর্মসূচি

সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকায় শিবিরের পরিচ্ছন্নতা কর্মসূচি © টিডিসি

“ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস”— স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা শাখার উদ্যোগে ক্যাম্পাস ও আবাসিক দুই হলজুড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া এ কর্মসূচি উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর মোঃ ওবায়দুল হক। দুপুর পর কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হয়। যদিও ছাত্রশিবির জানিয়েছে, তাদের এ কর্মসূচি ভবিষ্যতেও চলমান থাকবে।

পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার অধ্যক্ষ প্রফেসর মোঃ ওবায়দুল হক বলেন, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমি চাই আমাদের শিক্ষার্থীরা একটি পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে শিক্ষা লাভ করুক। এই প্রচেষ্টা শুধু একটি দিনের জন্য নয়, বরং এটি নিয়মিত কার্যক্রমে রূপ নিক—এই প্রত্যাশা রাখি।

তিনি আরও বলেন, আমি আশা করছি- ছাত্রশিবির, ছাত্রদল, সাংবাদিক সমিতি এবং অন্যান্য ছাত্র সংগঠনের সহায়তায় ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির নানা কার্যক্রম ধারাবাহিকভাবে চলুক।

আরও পড়ুন: ডাকসু নির্বাচন নিয়ে সক্রিয় হচ্ছে ছাত্রসংগঠনগুলো, তবে অধিকাংশের নেই প্রস্তুতি

সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা শাখার শিবির সভাপতি মির্জা মোঃ সোলায়মান বলেন, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের কল্যাণে আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো আরো এমন কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখবো। আমরা সকলে মিলে একটি সুন্দর ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করবো এবং মাদ্রাসা প্রশাসনকে সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার উপাধ্যক্ষ মোঃ আশরাফুল কবির, হেড মাওলানা অধ্যাপক মোঃ মনজুরুর রহমান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শাহজালাল, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মাসুম বিল্লাহ, ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্বের সভাপতি মোঃ মোজাফফর, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা আলিয়া শাখার সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জয়নাল, ঢাকা আলিয়া শিবির সভাপতি মির্জা মোঃ সোলায়মান এবং সেক্রেটারি আব্দুল আলিমসহ শিবিরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

 

স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কী ঘটে, কতটা ছড়ায়—যা জা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের ৪র্থ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬