ছাত্র-শিক্ষক মিলে ক্যাম্পাস পরিচ্ছন্নতায় যবিপ্রবির কালচারাল সোসাইটি

১০ মে ২০২৫, ১১:৪৪ AM , আপডেট: ১০ মে ২০২৫, ১১:৪৪ AM
আবর্জনা পরিষ্কার করছেন ছাত্র- শিক্ষক

আবর্জনা পরিষ্কার করছেন ছাত্র- শিক্ষক © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‌‘ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস’ কর্মসূচি পালন করেছে ইসলামিক কালচারাল সোসাইটি (ইকাসো)। জিএসটি গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার পর ক্যাম্পাসের প্রধান ফটক সহ বিভিন্ন স্থানে পড়ে থাকা কোচিংয়ের প্রচারণা লিফলেট ও অন্যান্য আবর্জনা পরিষ্কার করতে ছাত্র-শিক্ষক মিলে এ উদ্যোগ গ্রহণ করে ক্লাবটি।

আজ শনিবার (১০ মে) ফজর নামাজের পর তারা এ কর্মসূচি বাস্তবায়ন করে। এ কর্মসূচিতে ক্লাবের অন্যতম উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. আমজাদ হোসেনও অংশগ্রহণ করেন।

এ ক্যাম্পেইনের বিষয়ে জানতে চাইলে ক্লাবের সদস্য ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের শিক্ষার্থী আহমাদুল্লাহ বলেন, ‘গতকালের ভর্তি পরীক্ষায় ক্যাম্পাসের অধিকাংশ জায়গায় কোচিংয়ের প্রচারণা লিফলেট সহ বিভিন্ন আবর্জনায় ছেয়ে যায়। পরে আমরা ‍“ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস” উদ্যোগ গ্রহণ করি। শিক্ষক ও ছাত্ররা মিলে এ কাজে অংশ নিতে পেরে আমরা আনন্দিত।ভবিষ্যতেও আমাদের জনকল্যাণমুখী কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’

এ সময় ক্লাবের সদস্য মেহেদী হাসান (পিএমই), সাকিব আহমেদ (পিএমই), আলফি শাওর নিরব (জিইবিটি) প্রমুখ উপস্থিত ছিলেন।

‘আগেই ভালো ছিলাম’ পক্ষের মানুষদের জন্য কিছু কথা
  • ০২ নভেম্বর ২০২৬
কেন শুধু দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা, জ…
  • ০২ নভেম্বর ২০২৬
৪৪তম বিসিএস: প্রবেশপত্র টেম্পারিং করে নিষেধাজ্ঞার মুখে প্রা…
  • ০২ নভেম্বর ২০২৬
স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার দুই মাসের চেক ছাড়
  • ০২ নভেম্বর ২০২৬
সহকারী জজের পদ ২৫০টি, প্রিলি পাস মাত্র ৩৪৩ প্রার্থী
  • ০২ নভেম্বর ২০২৬
২ ডিসেম্বরের এইচএসসি: সুখবর পেতে পারেন ২০২৫ সালে ফেল শিক্ষা…
  • ০২ নভেম্বর ২০২৬