আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬ মার্চ ২০২৬, ০৩:০৪ AM
চিকিৎসা সহায়তা প্রদান

চিকিৎসা সহায়তা প্রদান © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে টাঙ্গাইলে দলীয় একটি সমাবেশে লজিস্টিক সাপোর্ট দেওয়াকালে দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত মোহাম্মদ জনি’র চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

গত ৩১ জানুয়ারি টাঙ্গাইলে বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি সমাবেশে মোহাম্মদ জনি ডেকোরেশন ও মাইক সার্ভিসের দায়িত্বে ছিলেন। সেখানেই মারাত্মক আহত হয়েছিলেন জনি। 

জানা গেছে, মোহাম্মদ জনির চিকিৎসার জন্য ইতোমধ্যে প্রচুর অর্থ ব্যয় করেছে তার পরিবার। কিন্তু বর্তমানে জনির পরিবারের পক্ষে আর চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। এমন খবর শোনার পর তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৫ মার্চ) রাজধানী ঢাকার গোলাপবাগ সংলগ্ন এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মোহাম্মদ জনির সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় প্রতিনিধি দলটি জনির শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেন এবং তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। তার হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন- আমরা বিএনপি পরিবারের সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, রুবেল আমিন, ড্যাবের মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ডা. আসলামুল ইসলাম রুদ্র, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ সেতু, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬