বিশ্ব পরিবেশ দিবস ঢাবিতে প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান

০১ জুন ২০২৫, ০৬:১০ PM , আপডেট: ০২ জুন ২০২৫, ০৮:৫১ AM
রিবেশ দিবস উপলক্ষ্যে ঢাবিতে ‘প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান’

রিবেশ দিবস উপলক্ষ্যে ঢাবিতে ‘প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান’ © টিডিসি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভূগোল ও পরিবেশ বিভাগ এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান’ পরিচালনা করেছে। রবিবার (০১ জুন) এ উপলক্ষ্যে দিনব্যাপী আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, পরিবেশের সঙ্গে মানবজাতির অস্তিত্ব জড়িয়ে আছে। মানবজাতিসহ জীববৈচিত্র্য রক্ষায় আমাদের সচেতন হতে  হবে। পরিবেশ দূষণ রোধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি বলেন, জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এদেশে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সম্মিলিতভাবে ভালো কাজ করার উদাহরণ তৈরি করতে হবে। পরিবেশ সংরক্ষণের আন্দোলনে সারাবছর সম্পৃক্ত থাকার জন্য তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন: ছাত্রদল ও বাম সংগঠনগুলোর কাছে আসা: কৌশলগত বন্ধুত্ব নাকি স্ববিরোধী অবস্থান?

কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ, ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম এবং টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ টিআইবি’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগ এবং স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ দিনব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

 

দিনদুপুরে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে আত্মগোপন, গভীর রাতে গ…
  • ১০ নভেম্বর ২০২৬
আগামী বছর আরও ৫ হাজার মানুষের হজ পালনের সুযোগ বাড়ল
  • ১০ নভেম্বর ২০২৬
সারা দেশে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি গঠন, কোন বিভাগের…
  • ১০ নভেম্বর ২০২৬
আ. লীগ নেতাকর্মীদের আপ্যায়নে ৫০০ প্যাকেট খিচুড়ি, জব্দের পর …
  • ১০ নভেম্বর ২০২৬
প্রশাসনিক জটিলতায় নিতে পারছেন না চিকিৎসা, বাঁচতে চান সাংবাদ…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950