আসামে বিধ্বস্ত ভারতীয় যুদ্ধবিমান, প্রাণ হারালেন ২ পাইলট

০৬ মার্চ ২০২৬, ১২:৫৮ PM , আপডেট: ০৬ মার্চ ২০২৬, ০১:০৪ PM
ভারতীয় যুদ্ধবিমান

ভারতীয় যুদ্ধবিমান © সংগৃহীত

আসামের কার্বি আংলং এলাকায় ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলটের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জোরহাট বিমান ঘাঁটি থেকে ওড়ার কিছু সময় পর ‘সুখোই এসইউ-৩০ এমকেআই’ মডেলের এই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। নিহতরা হলেন স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকর।

ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বিমানটি উড্ডয়ন করার পর ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে শেষবারের মতো সেটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছিল। এর পরপরই বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ তল্লাশির পর গভীর রাতে বিমান বাহিনীর পক্ষ থেকে তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে নিশ্চিত করা হয় যে, ‘সুখোইটি জোরহাট থেকে ৬০ কিমি দূরে আসামের কার্বি আংলং এলাকায় ভেঙে পড়েছে’।

তবে ঠিক কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিমান বাহিনীর পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

উল্লেখ্য যে, আসামে সুখোই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০১৭ সালেও তেজপুর বিমানঘাঁটি থেকে ওড়ার পর অরুণাচল প্রদেশের জঙ্গলে একটি সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। সেই দুর্ঘটনায়ও বিমানে থাকা একজন স্কোয়াড্রন লিডার ও একজন ফ্লাইট লেফটেন্যান্টের মৃত্যু হয়েছিল।

ট্যাগ: ভারত
জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরি, আবেদন…
  • ১৭ অক্টোবর ২০২৬
একদিনেই দুই সুখবর পেলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ম্যানেজার পুলিশি হ…
  • ১৭ অক্টোবর ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের ১৩তম গ্রেড নিয়ে যা বললেন সচিব
  • ১৭ অক্টোবর ২০২৬
শনাক্ত করা যাচ্ছে না পুড়ে যাওয়া ১০ মরদেহ, লাপাত্তা রিসোর্ট …
  • ১৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির সমাবর্তন ৩ ডিসেম্বর
  • ১৭ অক্টোবর ২০২৬