মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় ইবিতে শোক পালন

২২ জুলাই ২০২৫, ১০:০৬ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১০:৫৪ AM
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় © টিডিসি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে কোমলমতি শিশুসহ অনেক মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শোক পালিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দিনব্যাপী এই শোক পালিত হয়। শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব ভবনের জাতীয় পতাকা অর্ধনমিত ছিল। এ ছাড়া মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 

ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্বে থাকা প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান , ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ এবং ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে পেশ ইমাম আশরাফ উদ্দীন খান। শোক পালনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা কালো ব্যাচ ধারণ করেন।

প্রবাসী স্বামীর আপত্তি, জাসাসের পদ ছাড়লেন ভাইরাল কনটেন্ট ক্…
  • ২৭ নভেম্বর ২০২৬
৯ মাসেও প্রকাশ হয়নি ফল, নিজ বিভাগে শিক্ষক পদে আবেদন করতে পা…
  • ২৭ নভেম্বর ২০২৬
১০ বছরেও হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই
  • ২৭ নভেম্বর ২০২৬
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে সাবেক রাষ্ট্রপতির শ্যালককে প্রার্থী…
  • ২৭ নভেম্বর ২০২৬
ওয়ারীর আবাসিক হোটেলে দুর্বৃত্তদের হামলায় নিহত ১ 
  • ২৭ নভেম্বর ২০২৬
রাইডিং-প্রেমে প্রধানমন্ত্রী, তালিকায় বাই সাইকেল থেকে ল্যান্…
  • ২৭ নভেম্বর ২০২৬