যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১: আইএসপিআর

২২ জুলাই ২০২৫, ০৪:৩০ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৭:০১ PM
আহতদের বহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্স

আহতদের বহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্স © সংগৃহীত

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন আরও ১৬৫ জন।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বিভিন্ন হাসপাতালে নিহত ও আহতদের সংখ্যার তথ্য অনুযায়ী—  কুয়েত মৈত্রী হাসপাতালে আহত আছেন ৮ জন, নিহত নেই; জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহত ৪৬ জন, নিহত ১০; ঢাকা মেডিকেলে আহত ৩, নিহত ১; সিএমএইচ-ঢাকায় আহত ২৮, নিহত ১৬; কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আহত ৩, নিহত নেই; উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত ১৩, নিহত ২; উত্তরা আধুনিক হসপিটালে আহত ৬০, নিহত ১; উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত ১, নিহত নেই; শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আহত ১; ইউনাইটেড হাসপাতালে আহত ২, নিহত ১।

এর আগে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান সকালে জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২৫ জনই ছিল শিশু।

 

ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন
  • ১৭ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে ছাত্রদল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল
  • ১৭ অক্টোবর ২০২৬
বিমান বাংলাদেশ এয়ারলাইনস নিয়োগ দেবে ২৩৪ পদে, আবেদনে বাকি ৩ …
  • ১৭ অক্টোবর ২০২৬
অগ্নিদগ্ধ রোগীদের শেষ ভরসা চট্টগ্রাম-ঢাকা, কক্সবাজারে নেই প…
  • ১৭ অক্টোবর ২০২৬
পাবনা জেলা তাঁতীদলের সম্মেলন অনুষ্ঠিত
  • ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন
  • ১৭ অক্টোবর ২০২৬