মাইলস্টোন ট্রাজেডি

৬ জনের মরদেহ সিএমএইচে, এখনো হয়নি শনাক্ত

২৩ জুলাই ২০২৫, ০৯:০৯ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০৬:৩৮ PM
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো ও ব্যাগগ্রাউন্ডে সিএমএইচের মূল ফটক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো ও ব্যাগগ্রাউন্ডে সিএমএইচের মূল ফটক © সংগৃহীত ও সম্পাদিত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গত সোমবার যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ৬ জনের মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রাখা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত এসব লাশ শনাক্ত করা যায়নি। এ কারণে তালিকার বাইরে থাকা নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের ডিএনএ ম্যাচিংয়ের জন্য নমুনা প্রদানের আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার বিশেষ স্বাস্থ্য সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত সিএমএইচ এর মর্গে রাখা ৬ টি মৃতদেহ সনাক্ত করা সম্ভব হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের তত্বাবধানে ইতোমধ্যে মৃতদেহসমূহ থেকে ডিএনএ এনালাইসিস (প্রোফাইলিং) এর জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। অতিদ্রুত সিআইডি’র ল্যাবরেটরীতে ডিএনএ প্রোফাইলিং করা হবে।

এতে বলা হয়, ইতোমধ্যে প্রকাশিত আহত ও নিহতদের তালিকায় যাঁদের সন্তান বা স্বজনের নাম নেই, সেসকল নিখোঁজ পরিবারের সদস্যদের মালিবাগস্থ সিআইডি ভবনে গিয়ে ডিএনএ ম্যাচিংয়ের উদ্দেশ্যে নমুনা প্রদানের জন্য অনুরোধ করা হচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এখন পর্যন্ত নিখোঁজ মাত্র একটি পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করে নমুনা প্রদান করা হয়েছে। নিখোঁজ পরিবারের সদস্যদের নমুনা পাওয়া গেলে সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যেই ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে। সকলের সহযোগিতা কাম্য।

 

চাঁদা না দিলেই লুট-নির্যাতন, যমুনার চরে জিম্মি বাথানমালিকেরা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য বদলি …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: ইমেইল জটিলতায় শূন্যপদের চাহিদা দিতে পা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজাসহ দুই যুবক আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৭ পদে নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: পরীমণি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9