মাইলস্টোনের ৩য় শ্রেণির শিক্ষার্থী সায়মার খোঁজ মিলেছে

২১ জুলাই ২০২৫, ১০:৪৩ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০৪:৩৬ PM
সায়মা ও তার পরিবার

সায়মা ও তার পরিবার © সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়াও দুর্ঘটনায় দেড়শতাধিক আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৭০ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেয়া হয়েছে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী।

আজ সোমবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এদিকে মাইলস্টোন স্কুলের ৩য় শ্রেণির শিক্ষার্থী সায়মাকে খুঁজে পেয়েছে তার পরিবার। বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক জাহিদুল ইসলাম। 

তিনি বলেন, সায়মাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাওয়া গিয়েছে। সেখানে সায়মা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এর আগে এদিন দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-7 বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-7 বিজেআই প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। এর ১২ মিনিটের মাথায় ১টা ১৮ মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়।

 

এসএসসির এত খাতা পুনর্মূল্যায়ন করা  প্রায় অসম্ভব, আমরা নীতিম…
  • ১৭ আগস্ট ২০২৬
বাংলাদেশে আসছে ভারতের প্রতিনিধি দল
  • ১৭ আগস্ট ২০২৬
বদলি আবেদনের ইউজার আইডি-পাসওয়ার্ড না পাওয়া শিক্ষকদের করণীয় …
  • ১৭ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগে নিয়মিত মাস্টার্সের সুযোগ
  • ১৭ আগস্ট ২০২৬
এসএসসির খাতা চ্যালেঞ্জের শেষ সুযোগ আজ, আবেদন যেভাবে
  • ১৭ আগস্ট ২০২৬
বদলি আবেদনের সময় নিয়ে সবশেষ যা বললেন শিক্ষামন্ত্রী
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage