রাবি শাখা ছাত্রদলের আয়োজনে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

০৫ মার্চ ২০২৬, ০৫:১০ PM
ছাত্রদলের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা

ছাত্রদলের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের আয়োজনে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১:৩০টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতি সংগ্রহশালায় এ প্রতিযোগিতা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক শায়খ আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক আল-আযহারি। তিনি প্রতিযোগীদের কুরআন তেলাওয়াত শোনেন এবং তাদের উৎসাহ প্রদান করেন।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী।

সভাপতির বক্তব্যে সুলতান আহমেদ রাহী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় এ ধরনের প্রতিযোগিতা চালু ছিল। ছাত্রদল সেই ধারাবাহিকতায় প্রতিটি ক্যাম্পাসে হিফজুল কুরআন ও কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন শুরু করেছিল। কুরআনের শিক্ষা মানুষের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের মধ্যে কুরআনের প্রতি ভালোবাসা ও চর্চা বাড়াতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে, গতকাল বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনে প্রতিযোগীদের প্রাথমিক যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে নির্বাচিত প্রতিযোগীরা আজকের মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

কুরআন তেলাওয়াতের মূল প্রতিযোগিতায় সর্বোচ্চ ৫৪ নম্বর পেয়ে প্রথম হয়েছেন ফলিত রসায়ন বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান। ৫৩ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন আরবি বিভাগের শিক্ষার্থী নিয়াজ মোর্শেদ এবং ৫২ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুল্লাইল লাবীব।

এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ, সহসভাপতি জান্নাতুন নাইম তুহিনা, দপ্তর সম্পাদক শাহরিয়ার আলম অথী, আয়ুব বিন সিয়ামসহ বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ।

মার্কিন সিনেটে ইতিহাস গড়লেন প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী
  • ০৪ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার তারিখ পেছাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ০৪ নভেম্বর ২০২৬
সূর্য ওঠার আগেই ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টায়ারে আগুন, ছাত্রল…
  • ০৪ নভেম্বর ২০২৬
তাহসিফের লাশ উদ্ধারের মামলায় ফের তিন দিনের রিমান্ডে বান্ধবী…
  • ০৪ নভেম্বর ২০২৬
প্রাথমিকে আসছে মনিটরিং নীতিমালা, পরিমার্জিত হচ্ছে কারিকুলাম…
  • ০৪ নভেম্বর ২০২৬
৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950