মিরপুরে পরিবেশ অধিদপ্তর ও বিআরটিএ’র যৌথ অভিযান

১৫ মে ২০২৫, ০৫:১৯ PM , আপডেট: ১৬ মে ২০২৫, ০৮:৩২ AM
পরিবেশ অধিদপ্তর ও বিআরটিএ’র যৌথ অভিযান

পরিবেশ অধিদপ্তর ও বিআরটিএ’র যৌথ অভিযান © টিডিসি

রাজধানীর মিরপুর-১ সংলগ্ন দারুস সালাম রোড এলাকায় পরিবেশ অধিদপ্তর ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১টা থেকে শুরু হয়ে দিনভর এ অভিযান চলে।

অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম এবং পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস। এছাড়া অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুসলিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে সড়কে চলাচলকারী একাধিক গণপরিবহনের বিরুদ্ধে পরিবেশ ও পরিবহন সংক্রান্ত নানা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। রুট ভায়োলেশন, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন এবং হাইড্রলিক হর্ণ ব্যবহারের অভিযোগে একাধিক বাসকে অর্থদণ্ড প্রদান করা হয়।

তাৎক্ষণিকভাবে ‘ট্রান্স সিলভা’ পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৫-৩২২০) একটি বাসকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে রুট ভায়োলেশনের অভিযোগে ‘ইতিহাস পরিবহন’-এর (ঢাকা মেট্রো-ব ১৩-০৭৯০) একটি বাসকেও জরিমানা করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬