রাবিতে সাতক্ষীরা জেলা সমিতির সভাপতি ড. রোকনুজ্জামান, সম্পাদক ইফতিখারুল

০৫ মার্চ ২০২৬, ০৯:০৭ PM
সভাপতি ও সাধারণ সম্পাদক

সভাপতি ও সাধারণ সম্পাদক © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাতক্ষীরা জেলা সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষিত হয়েছে। এতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রোকনুজ্জামানকে সভাপতি ও মার্কেটিং বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ইফতিখারুল আলমকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবারে (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনে আয়োজিত এক ইফতার মাহফিল কমিটি ঘোষণা করেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ইকবাল হোসেন।

কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন গণিত বিভাগের অধ্যাপক ড. শিউলী শামীম শান্তা। আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্তদের দ্রুত সময়ের মধ্যে বাকি সদস্যদের নাম ঘোষণা করে কমিটি পূর্ণাঙ্গ করার দায়িত্ব দেওয়া হয়েছে।

বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানের মুক্তি চায় জামায়াত, বিমানবন্দরে হয়রানি…
  • ০২ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • ০২ অক্টোবর ২০২৬
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
  • ০২ অক্টোবর ২০২৬
রাশেদ খাঁনের হস্তক্ষেপে নিয়োগপত্র পাচ্ছেন ঝিনাইদহের মিশন আচ…
  • ০২ অক্টোবর ২০২৬