স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার মে মাসের সরকারি অনুদান হস্তান্তর

০২ জুন ২০২৫, ০২:১৭ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৭:১৫ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মে মাসের আর্থিক অনুদানের সরকারি ‍অংশের চেক ছাড় করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আগামীকাল সোমবার (৩ জুন) থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে অর্থ উত্তোলন করতে পারবেন শিক্ষক-কর্মচারীরা।

আজ সোমবার (২ জুন) অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ২ জুন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দেশের স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসাগুলোর অনুদানভুক্ত শিক্ষকদের মে/২০২৫ মাসের আর্থিক অনুদানের সরকারি অংশ ব্যাংকগুলোর মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। ফলে শিক্ষকরা আগামীকাল মঙ্গলবার (৩ জুন) থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে অনুদানের অর্থ উত্তোলন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অগ্রণী ব্যাংক লিমিটেড ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ব্যাংক লিমিটেড ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে মে মাসের সরকারি অংশের ৪টি চেক হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: নতুন ২০০ টাকার নোটে স্থান পেল যবিপ্রবি শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার অনুদানভুক্ত শিক্ষকরা নির্ধারিত সময়ের মধ্যে তাদের মে মাসের আর্থিক অনুদানের সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

দেশে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে থাকা স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসাগুলো মূলধারার শিক্ষাব্যবস্থার অংশ হিসেবে কাজ করছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা দীর্ঘদিন ধরে সরকারি আর্থিক অনুদান প্রাপ্তির মাধ্যমে শিক্ষাকার্যক্রম পরিচালনা করে আসছেন।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage