নির্বাচনের জন্য এগিয়ে আসতে পারে ভর্তি পরীক্ষা, ভর্তিচ্ছুদের জন্য ৬ পরামর্শ

২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৬ PM , আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩২ PM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © সংগৃহীত

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে। নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু হবে ডিসেম্বর মাস থেকেই। এ নির্বাচনের জন্য ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে নেওয়ার চিন্তা করছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। পরপর বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষাও শুরু হবে।

সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনের কারণে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় এগিয়ে আসতে পারে। ইতিমধ্যে একাধিক বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সে ধরনের ইঙ্গিতও দিয়েছেন। ফলে শিক্ষার্থীদের এখন থেকেই পরিকল্পনা করে শেষ সময়ের প্রস্তুতি নিতে হবে। 

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগের দুই-তিন মাস শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের হাতে এখন সময় অনেক কম। এ কারণে তাদের শেষ সময়ের প্রস্তুতির জন্য থাকছে কিছু পরামর্শ-

১. সংক্ষিপ্ত নোট তৈরি করা: প্রয়োজনীয় সূত্র, গুরুত্বপূর্ণ তথ্য, প্রয়োজনীয় সংক্ষিপ্ত রূপ ইত্যাদি এক জায়গায় লিখে রাখা।

২. অনুশীলন: বিগত বছরের প্রশ্নপত্র বারবার সমাধান করা। বিভিন্ন টেস্ট পেপার সলভ করলে অধিক গুরুত্বপূর্ন বিষয়গুলো বারবার  অনুশীলনে প্রস্তুতি অনেকাংশ হয়ে যায়। 

৩. দুর্বল পয়েন্ট চিহ্নিত করা: নিজের দুর্বল পয়েন্টগুলো এক জায়গাতে লিখে রাখতে হবে এবং সেগুলো বারবার চর্চা করতে হবে।

আরও পড়ুন : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদনের সময়সূচি প্রকাশ

৪. রুটিন সাজনো: নিজের সিলেবাস অনুযায়ী একটি রুটিন সাজিয়ে পড়া শুরু করে দিতে হবে। রুটিন সাজিয়ে পড়লে যেকোনো পড়া ভালোভাবে হয়। 

৫. মূল বইকে প্রাধান্য দেয়া: অন্যান্য গাইড বা টেস্ট পেপারের চেয়ে মূল বইকে অধিক গুরত্ব দিতে হবে। কারণ অনেক সময় গাইডে ভুল থাকতে পারে। কিন্ত মূল বই ভালোমতো আয়ত্তে থাকলে ভুলগুলো সহজেই চোখে পড়বে। 

৬. শারীরিক ও মানসিক সুস্থতা: নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে অধিক গুরত্ব দিতে হবে। এজন্য পর্যাপ্ত ঘুম ও সুষম খাবার গ্রহণ করতে হবে।

ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিধিবহির্ভূতভাবে বকেয়া বেতন-ভাতা নিলেন ১০১ কর্মকর্তা, ফেরত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতারে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, মাসিক ভাতা-আবাসনসহ থাকছ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে স্থায়ী কমিটির বৈ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিক শ্রেণির বইয়ে এআই, রোবোটিক্সসহ স…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9