একাদশে শেষ ধাপে ভর্তি শুরু আজ, সুযোগ পাচ্ছেন যারা

২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ AM
একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপে আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে

একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপে আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে © ফাইল ছবি

একাদশ শ্রেণিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির পছন্দক্রম অনুযায়ী চতুর্থ ও শেষ পর্যায়ের ভর্তি প্রক্রিয়া আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) শেষ হচ্ছে। আগামীকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীরা কলেজে ভর্তির সুযোগ পাবেন। এর আগে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদনের সুযোগ দেওয়া হয় শিক্ষার্থীদের। এতে নির্বাচিতদের মধ্যে নিশ্চায়ন করা শিক্ষার্থীরা শেষ পর্যায়ে ভর্তির সুযোগ পাচ্ছেন।

ভর্তির ওয়েবসাইটে পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত বুধবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে ফল প্রকাশের পর এ প্রক্রিয়া সম্পন্ন করেন শিক্ষার্থীরা। এর আগে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হক ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন।

একাদশ শ্রেণিতে স্মার্ট ভর্তির সিস্টেম সংক্রান্ত ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে চতুর্থ (সর্বশেষ) পর্যায়ে শিক্ষার্থীবৃন্দ কর্তৃক নির্বাচন নিশ্চায়ন সমাপ্ত হয়েছে। কলেজে ভর্তির সময়সীমা ২৮ সেপ্টেম্বর (রবিবার) থেকে ২৯ সেপ্টেম্বর (সোমবার) পর্যন্ত।

আরও পড়ুন: ৪৭তম বিসিএসের ফল প্রকাশ হতে পারে আজ

এর আগে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে বলা হয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে (সর্বশেষ) চতুর্থ ধাপে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থী আবেদন করতে পেরেছেন। 

প্রথমত যে সব শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি বা আবেদন করে কলেজ সিলেকশন পায়নি; দ্বিতীয়ত যে সব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন, কিন্তু কোনো কারণে কলেজে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারেননি কিংবা নিশ্চায়ন করতে পারেননি, তারা আবেদনের সুযোগ পান। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

তিন বছর প্রবাসে স্বামী, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী
  • ১৪ জুলাই ২০২৬
পড়ার টেবিল রেখে রাজপথে এইচএসসি পরীক্ষার্থীরা, শেষ মুহূর্তের…
  • ১৪ জুলাই ২০২৬
নওগাঁয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • ১৪ জুলাই ২০২৬
শিবির ছাড়ার পর জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন সাদিক কায়…
  • ১৪ জুলাই ২০২৬
জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা: শিক্ষাম…
  • ১৪ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কক…
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence