একাদশের শেষ ধাপের নিশ্চায়ন সমাপ্ত ঘোষণা, ভর্তির সুযোগ দুদিন

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ AM
একাদশ শ্রেণিতে শেষ ধাপের ভর্তি রবিবার শুরু হচ্ছে

একাদশ শ্রেণিতে শেষ ধাপের ভর্তি রবিবার শুরু হচ্ছে © ফাইল ছবি

একাদশ শ্রেণিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির পছন্দক্রম অনুযায়ী চতুর্থ ও শেষ পর্যায়ের ভর্তির জন্য শিক্ষার্থীদের নিশ্চায়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ২৮ ও ২৯ সেপ্টেম্বর (রবিবার ও সোমবার) নির্বাচিত শিক্ষার্থীরা কলেজে ভর্তির সুযোগ পাবেন। ভর্তির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত বুধবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে ফল প্রকাশের পর এ প্রক্রিয়া সম্পন্ন করেন শিক্ষার্থীরা। এর আগে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হক ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: জাতীয়করণকৃত স্কুল-কলেজে পদ সংরক্ষণের মেয়াদ বৃদ্ধির আবেদন আহবান

একাদশ শ্রেণিতে স্মার্ট ভর্তির সিস্টেম সংক্রান্ত ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে চতুর্থ (সর্বশেষ) পর্যায়ে শিক্ষার্থীবৃন্দ কর্তৃক নির্বাচন নিশ্চায়ন সমাপ্ত হয়েছে। কলেজে ভর্তির সময়সীমা ২৮ সেপ্টেম্বর (রবিবার) থেকে ২৯ সেপ্টেম্বর (সোমবার) পর্যন্ত।

১৮তম জজ নিয়োগ পরীক্ষায় দেশসেরা রাবি শিক্ষার্থী
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জে ১৩ টি ঘোড়া জবাই করে মাংস সরবরাহের প্রস্তুতি, ৯ জ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে আত্মগোপনে থাকা আ.লীগের সাবেক এমপি গ্রেপ্তার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
৫ বছরের প্রেমের সম্পর্ক, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চবি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইউপি নির্বাচনের প্রতীকের তালিকায় চিংড়ি-কলার ছড়ি-পাগড়ি-সোফা,…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬