একাদশে শেষ ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ বুধবার

২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৪ AM
কলেজে ভর্তির আবেদনের ফল প্রকাশ করা হবে বুধবার

কলেজে ভর্তির আবেদনের ফল প্রকাশ করা হবে বুধবার © ফাইল ফটো

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে সর্বশেষ চতুর্থ পর্যায়ে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদনের ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর এ ফলাফল প্রকাশ করা হবে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

একাদশ শ্রেণিতে স্মার্ট ভর্তির সিস্টেম সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে চতুর্থ পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল আগামী ২৪ সেপ্টেম্বর (বুধবার) রাত ৮টায় প্রকাশিত হবে।

এর আগে রবিবার ও সোমবার (২১ ও ২২ সেম্টেম্বর) দুদিন অনলাইনে আবেদনের সময় পান শিক্ষার্থীরা। বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে সময়সীমা বৃদ্ধি করা হলো। আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডসমূহের নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে (https://www.xiclassadmission.gov.bd) প্রদত্ত পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করতে হবে।

আরও পড়ুন: ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় তিন বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন পরিবর্তন

সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে বলা হয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে (সর্বশেষ) চতুর্থ ধাপে অনলাইনের মাধ্যমে যে সব শিক্ষার্থী আবেদন করতে পেরেছেন। প্রথমত যে সব শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি বা আবেদন করে কলেজ সিলেকশন পায়নি; দ্বিতীয়ত যে সব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন, কিন্তু কোনো কারণে কলেজে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারেননি কিংবা নিশ্চায়ন করতে পারেননি।

চতুর্থ (সর্বশেষ) পর্যায়ের শিক্ষার্থীর সিলেকশন নিশ্চায়ন ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে ২৬ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত (শুক্রবার)। নির্বাচিতদের কলেজে ভর্তি হতে হবে ২৮ ও ২৯ সেপ্টেম্বর। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫’ অনুসরণপূর্বক অনলাইন ব্যতীত ম্যানুয়ালী কোন ভর্তি করা হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও শিক্ষার্থীদের পুনরায় অবহিত করা যাচ্ছে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

দুপুরের মধ্যে দেশের ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬