একাদশ শ্রেণির ভর্তিতে ইকিউ-২ কোটা স্থগিত 

২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৪ PM
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড লোগো

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড লোগো © সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি কার্যক্রমে ইকিউ-২ (এডুকেশন কোটা-২) বাতিল না হলেও আপাতত স্থগিত করা হয়েছে। হাইকোর্টে দায়ের করা রিট পিটিশন (নম্বর: ১৩৭৮০/২০২৫) অনুযায়ী, ৪ সেপ্টেম্বর দেওয়া স্থগিতাদেশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বিষয়টি রবিবার (২১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির।

এর আগে গত ১০ আগস্ট জারি করা ভর্তি নির্দেশিকায় বলা হয়েছিল; মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি স্কুল, কলেজ, স্কুল অ্যান্ড কলেজ এবং শিক্ষা অফিসসমূহে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য এই কোটা প্রযোজ্য হবে। তবে হাইকোর্টের নির্দেশনার পর সেই সিদ্ধান্ত বাতিল না হলেও কার্যকর হচ্ছে না।

প্রসঙ্গত, ইকিউ-২ কোটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ ২৮টি দপ্তর, অধিদপ্তর ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য নির্ধারিত ছিল। এর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি), এনসিটিবি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, এনটিআরসিএ, ব্যানবেইস, নায়েম, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, বিভিন্ন শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরসহ আরও বেশ কয়েকটি সংস্থা। এখন আপাতত এই কোটার আওতায় ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে।

‘ফিল্মি স্টাইলে’ নববধূকে অপহরণের অভিযোগ ছাত্রদল কর্মীর বিরু…
  • ৩১ আগস্ট ২০২৬
পে-স্কেল নিয়ে ব্রিফিংয়ে আসছেন মন্ত্রিপরিষদ সচিব
  • ৩১ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতনের চেক ছাড়, পাব…
  • ৩১ আগস্ট ২০২৬
বাংলাদেশ ব্যাংকের অধীনে বিভিন্ন ব্যাংকে ৩২০ পদে বড় নিয়োগ, আ…
  • ৩১ আগস্ট ২০২৬
বিইউপির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ৩১ আগস্ট ২০২৬
হাসিনাকে ফেরানোর তৎপরতা, পবিপ্রবি শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্…
  • ৩১ আগস্ট ২০২৬