৪৭তম বিসিএসের ফল প্রকাশ হতে পারে আজ

২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৬ AM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩০ AM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © সংগৃহীত ছবি

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ফল প্রকাশের সব প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে কমিশন। নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী,  আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) ফল প্রকাশের কথা।  

বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান । তিনি  বলেন, ‘৪৭তম বিসিএসের রোডম্যাপ অনুযায়ী আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে এ বিসিএসের ফল প্রকাশ করা হবে। কমিশন সেভাবেই প্রস্তুতি নিচ্ছে।‘

এদিকে আগামী রবিবারের মধ্যে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হলে বিসিএস প্রিলির ফল প্রকাশে নতুন রেকর্ড গড়বে পিএসসি।এর আগে গত শুক্রবার কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দেশের আট বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে একযোগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় দুপুর ১২টায়।

৪৭তম বিসিএসের প্রিলিমিনারিতে পরীক্ষায় অংশগ্রহণ করতে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজারের অধিক প্রার্থী। ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।  ৪৭তম বিসিএসে ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১টি। এ বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

 

 

 

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোন বদলালেও পাসওয়ার্ড-পাসকি হারানোর ভয় নেই, অ্যান্ড্রয়েডে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও দুজনের মৃত্যু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও কুবিতে নেই ডে-কেয়ার সেন্টার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ, সেখান থেকেই স্বাধীন নেটের ভাব…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9