৪৭তম বিসিএসের ফল প্রকাশের সময় জানাল পিএসসি

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৩ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলফল তৈরির কাজ অনেকটাই গুছিয়ে নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। আগামীকাল বৃহস্পতিবার ফল তৈরির কাজ শেষ হলে এদিনই ফল প্রকাশ করা হতে পারে। ফল তৈরির কাজ শেষ করতে না পারলে আগামী রবিবার (২৮ সেপ্টেম্বর) এ বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হবে।

জানতে চাইলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আজ ফল প্রকাশের কোনো সম্ভাবনা নেই। রবিবারের মধ্যে ফল প্রকাশিত হবে। আগামীকাল বৃহস্পতিবার ফল প্রকাশের প্রস্তুতি শেষ হলে এদিন ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।’

এদিকে আগামী রবিবারের মধ্যে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হলে বিসিএস প্রিলির ফল প্রকাশে নতুন রেকর্ড গড়বে পিএসসি। 

এর আগে গত শুক্রবার কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দেশের আট বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে একযোগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় দুপুর ১২টায়।

৪৭তম বিসিএসের প্রিলিমিনারিতে পরীক্ষায় অংশগ্রহণ করতে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজারের অধিক প্রার্থী। ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।  ৪৭তম বিসিএসে ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১টি। এ বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9