৪৭তম বিসিএসের ফল আজ কি হচ্ছে?

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৫ PM
পিএসসি

পিএসসি © ফাইল ফটো

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার প্রকাশিত হচ্ছে না। আগামী রবিবার (২৮ সেপ্টেম্বর) এ বিসিএসের ফল প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।

জানতে চাইলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৪৪তম বিসিএসের রোডম্যাপ অনুযায়ী আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে এ বিসিএসের ফল প্রকাশ করা হবে। কমিশন সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। আজ বৃহস্পতিবার ফল প্রকাশের সম্ভাবনা নেই।’ 

এর আগে গত শুক্রবার কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দেশের আট বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে একযোগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় দুপুর ১২টায়।

৪৭তম বিসিএসের প্রিলিমিনারিতে পরীক্ষায় অংশগ্রহণ করতে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজারের অধিক প্রার্থী। ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।  ৪৭তম বিসিএসে ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১টি। এ বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬