বিএনপির হামলায় আহত নেতার পাশে জামায়াত আমির, কর্মী নিহতের ঘটনায় বিক্ষোভের ডাক

০১ মার্চ ২০২৬, ১২:২৭ PM
বিএনপির হামলায় আহত নেতার পাশে জামায়াত আমির

বিএনপির হামলায় আহত নেতার পাশে জামায়াত আমির © সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি কর্মীদের হামলায় গুরুতর আহত হাফেজ মাওলানা মফিজুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই ঘটনায় এক কর্মী নিহত হওয়ায় রাজধানীতে বিক্ষোভ ও সমাবেশের ডাক দিয়েছে দলটি।

রবিবার (১ মার্চ) সকালে রাজধানীর অরোরা হাসপাতালে চিকিৎসাধীন মফিজুর রহমানের শয্যাপাশে যান ডা. শফিকুর রহমান। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহত নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে তার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ডা. শফিকুল ইসলাম মাসুদ এবং মহানগরীর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমির শাহীন আহমেদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, চুয়াডাঙ্গার জীবননগরের হাসাদাহ এলাকায় বিএনপি কর্মীদের হামলায় ইউনিয়ন আমির মফিজুর রহমান আহত হন এবং তার ভাই হাফিজুর রহমান নিহত হন। এছাড়া হামলায় জামায়াতে ইসলামীর আরও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান। তিনি বলেন, ‘নির্বাচন-পরবর্তী প্রতিহিংসামূলক মনোভাব থেকে সংঘটিত এ বর্বর হামলা কোনোভাবেই সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মতভেদকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে নিরস্ত্র মানুষের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা মানবাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচারের ওপর সরাসরি আঘাত।’

তিনি শহীদ হাফিজুর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করে সরকারের প্রতি প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এদিকে, নিহত হাফিজুর রহমানের হত্যার প্রতিবাদে আজ রবিবার (১ মার্চ) বিকাল ৩টায় রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ ও সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। সমাবেশে কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

বিএ পাস না হয়েও যেভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে
  • ১০ নভেম্বর ২০২৬
কেইনের বদলে এমবাপ্পেকে টেনে কী ভুল করেছিল রিয়াল মাদ্রিদ?
  • ১০ নভেম্বর ২০২৬
জিয়া-খালেদা-তারেককে নিয়ে কটূক্তি করে লিখেছিলেন বই, বিধি লঙ্…
  • ১০ নভেম্বর ২০২৬
আশেক মাহমুদ কলেজে ছাত্রদলের উদ্যোগে সরানো হলো সকল ব্যানার
  • ১০ নভেম্বর ২০২৬
সংসদে বদলি নিয়ে প্রশ্ন, যা বললেন শিক্ষামন্ত্রী
  • ১০ নভেম্বর ২০২৬
বিসিএসের প্রস্তুতি নিতে ঢাবি যাচ্ছিলেন, মোহাম্মদপুরে আসতেই …
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950