৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ জানাল পিএসসি 

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২১ PM , আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৪ PM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © সংগৃহীত

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ৯ এপ্রিল থেকে শুরু হতে পারে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ আগামী ৯ এপ্রিল। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ও সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। 

এদিকে আজ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন। 

এর আগে, গত ৩০ জানুয়ারি ঢাকা ও অন্য সাতটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে আবেদন করেছিলেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী। ৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের বিপরীতে বড় একটি অংশ নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে (৬৫০ জন)। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন কর্মকর্তা নিয়োগের সুপারিশ করা হবে।

গাইবান্ধায় খাল খনন না হওয়ায় ফেরত গেল ৫৭ লাখ টাকা
  • ০৪ আগস্ট ২০২৬
তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
  • ০৪ আগস্ট ২০২৬
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, নারী-শিশুসহ আহতের শঙ্কা
  • ০৪ আগস্ট ২০২৬
বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে এলো ৯ টন কাঁচা মরিচ
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসায় শিবির-ছাত্রদলের সংঘর্ষে আহত ২
  • ০৪ আগস্ট ২০২৬
শিক্ষকদের জুলাই মাসের বেতন নিয়ে সবশেষ যা জানাল মাউশি
  • ০৪ আগস্ট ২০২৬