যবিপ্রবিতে কর্মরত অ্যালামনাইদের ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠিত

০৪ মার্চ ২০২৬, ০২:২৮ PM
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান © সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কর্মরত জাস্টিয়ান অ্যালামনাই শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে ইফতার মাহফিল ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে গত এক বছরে যেসব অ্যালামনাই পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন, পদোন্নতি পেয়েছেন এবং নতুন চাকরিতে যোগদান করেছেন, তাদের সংবর্ধনা দেওয়া হয়।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা ছয়টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জাস্টিয়ান অ্যালামনাই ও ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক হাসান মো. নাভিদ আঞ্জুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানসহ জাস্টিয়ান অ্যালামনাই সদস্যরা।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬