স্বাস্থ্যের দুই বিভাগে নতুন সচিব

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ PM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ PM
এ কে এম বেঞ্জামিন রিয়াজী ও ড. এ এন এম বজলুর রশীদ

এ কে এম বেঞ্জামিন রিয়াজী ও ড. এ এন এম বজলুর রশীদ © টিডিসি সম্পাদিত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুই বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন এ কে এম বেঞ্জামিন রিয়াজী। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হয়েছেন ড. এ এন এম বজলুর রশীদ।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় এই নিয়োগ দিয়েছে। উর্দ্ধতন নিয়োগ-১ শাখার উপসচিব জেতী প্রু সই করেছেন।

জানা গেছে, স্বাস্থ্য সেবার নতুন সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন। তাকে পদোন্নতি দিয়ে এই পদে আনা হয়েছে। আর অতিরিক্ত সচিব ড. এ এন এম বজলুর রশীদ জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত ছিলেন।

পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্ণিত কর্মকর্তাকে সরকারের সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক তার নামের পাশে বর্ণিত পদে পদায়ন করা হলো। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে

ইউএনওকে নিয়ে ফেসবুকে তোলপাড়, জামায়াত এমপির ভাইকে মারধর
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টমেটো খেলে কি কিডনিতে পাথর হয়? জানুন আসল তথ্য
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিপ্লোমা টেক্সটাইল শিক্ষার্থীদের বদলির আবেদন শুরু ২৭ সেপ্টে…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সার্টিফিকেট সংশোধনসহ মূল সনদ উত্তোলনে শিক্ষার্থীদের সুখবর দ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
পরাধীনতার শৃঙ্খল ভাঙার এক প্রতিবাদী মানুষ ছিলেন প্রীতিলতা: …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬