নার্সিং শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে আইইউবিএটি ও ইউনিকো হসপিটালস পিএলসির মধ্যে তিন চুক্তি স্বাক্ষর

০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ PM
আইইউবিএটি ও ইউনিকো হসপিটালস পিএলসির মধ্যে চুক্তি স্বাক্ষর

আইইউবিএটি ও ইউনিকো হসপিটালস পিএলসির মধ্যে চুক্তি স্বাক্ষর © সৌজন্য প্রাপ্ত

নার্সিং শিক্ষার্থীদের ক্লিনিক্যাল প্রশিক্ষণ, গ্র্যাজুয়েটদের পেশাগত ইন্টার্নশিপ এবং বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ও ইউনিকো হসপিটালস পিএলসির মধ্যে তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

রবিবার (৩১ আগস্ট) আইইউবিএটির পক্ষে উপাচার্য প্রফেসর ড. আবদুর রব এবং ইউনিকো হসপিটালসের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদ্রা কুরিয়েন চুক্তিগুলোতে স্বাক্ষর করেন।

প্রথম চুক্তিটি ‘ক্লিনিক্যাল প্লেসমেন্ট’ সংক্রান্ত। এর আওতায় আইইউবিএটির ৪ বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং প্রোগ্রামের শিক্ষার্থীরা ইউনিকো হসপিটালে মেডিসিন, সার্জারি, গাইনি ও পেডিয়াট্রিকস সহ বিভিন্ন বিভাগে তত্ত্বাবধানে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ পাবেন।

দ্বিতীয় চুক্তি অনুযায়ী, নার্সিং সম্পন্নকারী যোগ্য শিক্ষার্থীরা ইউনিকো হসপিটালে ৬ মাস মেয়াদি কাঠামোবদ্ধ ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন, যা সফলভাবে সম্পন্ন করার পর তাদের সনদ দেওয়া হবে। তৃতীয় ‘সার্ভিস অ্যাগ্রিমেন্ট’-এর অধীনে আইইউবিএটির শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, অ্যালামনাই ও তাদের পরিবার ইউনিকো হসপিটালে চিকিৎসকের পরামর্শ, ডায়াগনস্টিক পরীক্ষা ও জরুরি স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় পাবেন।

আইইউবিএটির উপাচার্য প্রফেসর ড. আবদুর রব এবং ইউনিকো হসপিটালসের সিইও আদ্রা কুরিয়েন এই অংশীদারিত্বকে বিশ্বমানের, দক্ষ ও মানসম্মত নার্স তৈরি এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতা জোরদারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেন।

কারিগরি শিক্ষার্থীদের ৭১ শতাংশই পড়ছেন বেসরকারি প্রতিষ্ঠানে
  • ১৫ অক্টোবর ২০২৬
কর অঞ্চল-১ চট্টগ্রামে ২৬ জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৫ অক্টোবর ২০২৬
টুর্নামেন্টের সীমানায় বল যাওয়াকে কেন্দ্র করে নজরুল বিশ্ববিদ…
  • ১৫ অক্টোবর ২০২৬
জেলের সন্তানের পুলিশ হওয়া হলো না, বিসিএস গেজেটে নেই ঢাবির চ…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের কর্মসূচি বয়কট
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসে আলোচিত আবেদের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
  • ১৫ অক্টোবর ২০২৬