স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন

৩১ আগস্ট ২০২৬, ০৪:৩১ PM
বক্তব্য রাখছেন মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস

বক্তব্য রাখছেন মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস © সংগৃহীত

মানিকগঞ্জে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে মতবিনিময়কালে জেলা সিভিল সার্জন মাত্র ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডেকেছেন। আজ সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাস্থ্যমন্ত্রী প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। এ সময় সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস জেলার স্বাস্থ্য সমস্যা, সংকট ও সমাধান বিষয়ে পরিস্থিতি তুলে ধরছিলেন।

এদিন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। মানিকগঞ্জের স্বাস্থ্য খাত নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জেলার মানুষের জন্য মানসম্মত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, ওষুধ, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও জনবলের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে উদ্যোগ নিতে হবে। প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, সেদিকেও বিশেষ নজর দেওয়ার কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। তাই হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের সঙ্গে ভালো আচরণ, সময়মতো চিকিৎসা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য খাতের উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতাও জরুরি।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আ ফ ম নূরতাজ আলম বাহার, সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস। এ ছাড়া জেলার সাত উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও সদর হাসপাতালের কর্মকর্তা এবং জেলা বিএনপির সিনিয়র নেতারাও সভায় উপস্থিত ছিলেন।

দুই হাত নেই, মুখে কলম ধরে দাখিল পাস রিয়াদের
  • ৩১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রীর বিরুদ্ধে ভয়ভীতি ও ক্ষম…
  • ৩১ আগস্ট ২০২৬
নওগাঁয় সাড়ে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ৩১ আগস্ট ২০২৬
ভারত সিরিজ নিয়ে আশাবাদী তামিম
  • ৩১ আগস্ট ২০২৬
ইজিবাইকচালক হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন
  • ৩১ আগস্ট ২০২৬
জাগদল থেকে বিএনপি: বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা
  • ৩১ আগস্ট ২০২৬