দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

১৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ PM , আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ PM
আহত চিকিৎসকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী, পাশে ডা. শংকর প্রসাদ অধিকারী

আহত চিকিৎসকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী, পাশে ডা. শংকর প্রসাদ অধিকারী © টিডিসি ছবি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. শংকর প্রসাদ অধিকারীর চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন ডা. শংকরকে দেখতে গিয়ে এ কথা জানান।

কলাপাড়ার ইউএইচএফপিও ডা. শংকর প্রসাদ অধিকারী গত সোমবার (১২ এপ্রিল) দায়িত্ব পালনকালে মোটরসাইকেল দুর্ঘটনার মুখে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পটুয়াখালী ও পরে বরিশালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়। ওই রাতেই তার মস্তিষ্কে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। ডা. শংকর বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, এখনও তার অবস্থা শংকামুক্ত নয়।

মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী আহত চিকিৎসকের পরিবারের সদস্যদের সাথে কথা বলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, ডা. শংকর দুর্ঘটনায় আহত হওয়ায় আমরা গভীরভাবে মর্মাহত। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আহত চিকিৎসকের চিকিৎসার দায়িত্বভার নিচ্ছি। এ পর্যন্ত যে খরচ হয়েছে বা আগামীতে যে খরচ হবে তা আমরা নির্বাহ করব। এমনকি বিদেশ নেওয়ার প্রয়োজন হলে সে ব্যাপারে ব্যবস্থা নিতেও প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে তিনি দুর্ঘটনায় পতিত হন। দক্ষ এই কর্মকর্তাকে সুস্থ করে তুলতে আমাদের নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, পরিচালক ( প্রশাসন) অধ‍্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী এবং হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলাওয়ারি সিলেটের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল দেখুন এখানে
  • ১২ জুলাই ২০২৬
মীনা বাজার নিয়োগ দেবে চিফ ক্যাশিয়ার, পদ ১৫, আবেদন ৮ আগস্ট প…
  • ১২ জুলাই ২০২৬
সাত কলেজের পরীক্ষার ফলাফলে অসঙ্গতির অভিযোগ
  • ১২ জুলাই ২০২৬
রংপুরের সব জেলার প্রাথমিক বৃত্তির ফল দেখুন এখানে
  • ১২ জুলাই ২০২৬
খুনি হাসিনা ফিরবে না, তাকে বিচারের আওতায় আনার জন্য ফেরানো হ…
  • ১২ জুলাই ২০২৬
ব্যবসায়ীকে হেনস্তা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ ববি …
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence