ডা. শহীদুল ইসলাম আকনের বদলি বাতিল চান ঢামেক শিক্ষার্থীরা

১৪ এপ্রিল ২০২৬, ০৩:২৬ PM
ডা. শহীদুল ইসলাম আকন ও ঢাকা মেডিকেল কলেজের লোগো

ডা. শহীদুল ইসলাম আকন ও ঢাকা মেডিকেল কলেজের লোগো © সংগৃহীত ও সম্পাদিত

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) স্পাইন সার্জারি বিভাগের ইনসিটু অধ্যাপক ডা. শহীদুল ইসলাম আকনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বদলির প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। এই ‘অযৌক্তিক, অন্যায় এবং অপমানজনক’ সিদ্ধান্ত বাতিলের দাবিও জানিয়েছেন তারা। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) এক বিবৃতিতে ঢামেক শিক্ষার্থীরা এই দাবি জানিয়েছেন।

বিবৃতিতে ঢামেক শিক্ষার্থীরা বলেন, আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্পাইন সার্জারির প্রখ্যাত অধ্যাপক ডা. শহীদুল ইসলাম আকনকে পুনরায় ওএসডি হিসেবে বদলি করার সিদ্ধান্ত আমাদের নিকট অত্যন্ত অযৌক্তিক, অন্যায় এবং অপমানজনক বলে প্রতীয়মান হয়েছে।

আরও পড়ুন: জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে পাঠানো হল জেনারেল হাসপাতালে

এতে বলা হয়, গত ২০২৪ সালের ৫ আগস্ট বিগত ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগের পতনের পূর্ববর্তী সময়ে, জুলাই মাসে শুরু হওয়া আন্দোলনে অসংখ্য মানুষ রাষ্ট্রীয় বাহিনীর হাতে গুরুতরভাবে আহত হন। সেই সংকটময় মুহূর্তে প্রশাসনের হুমকি ও চাপ উপেক্ষা করে ডা. শহীদুল ইসলাম আকন মানবিক দায়িত্ববোধ থেকে আহতদের পাশে দাঁড়িয়েছিলেন এবং নিরলসভাবে চিকিৎসাসেবা প্রদান করেছিলেন। তাঁর এই সাহসী ও মানবিক ভূমিকার জন্য তাঁকে ওএসডি করা হয়, যা পরবর্তীতে শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের মুখে বাতিল করা হয়।

আগস্ট-পরবর্তী সময়ে ডা. আকন ছাত্র হলের সহকারী প্রভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উল্লেখ করে বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় তাৎক্ষণিক ও আন্তরিক সহযোগিতা প্রদান করেন। তাঁর একক উদ্যোগে হলের ক্যান্টিন পুনর্বাসন, বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, ফ্রিজ সরবরাহ, ফগিং মেশিনের ব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান সম্ভব হয়েছে, যা শিক্ষার্থীদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আরও পড়ুন: যে বক্তব্যের পর সাধারণ হাসপাতালে পাঠানো হল ঢামেক সহযোগী অধ্যাপককে

শিক্ষার্থীরা বলছেন, ডা. শহীদুল ইসলাম আকন বাংলাদেশের স্পাইন সার্জারির একজন প্রথিতযশা ও অত্যন্ত দক্ষ চিকিৎসক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জটিল ও চ্যালেঞ্জিং কেসসমূহ তিনি দীর্ঘদিন ধরে সাফল্যের সাথে পরিচালনা করে আসছেন। রোগীদের কল্যাণে তাঁর আন্তরিকতা, মানবিকতা এবং পেশাগত দক্ষতা সর্বজনবিদিত। এমন একজন নিবেদিতপ্রাণ, দক্ষ ও মানবিক চিকিৎসককে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করে পুনরায় ওএসডি করা তাঁর ব্যক্তিগত সম্মান, পেশাগত মর্যাদা এবং দেশের স্বাস্থ্যসেবার জন্য চরম অবমাননাকর। এই সিদ্ধান্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীসেবা এবং শিক্ষার্থীদের স্বার্থের পরিপন্থী।

বিবৃতিতে তারা আরও বলেন, অতএব, আমরা ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে এই অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে ডা. শহীদুল ইসলাম আকনকে তাঁর পূর্ববর্তী কর্মস্থল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুনর্বহালের জোর দাবি জানাচ্ছি। আমাদের একমাত্র দাবি— ডা. শহীদুল ইসলাম আকনকে অবিলম্বে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুনর্বহাল করতে হবে।

বিশ্ব সাক্ষরতা দিবস আজ, দেশে নিরক্ষর ৪ কোটি মানুষ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ শিক্ষার্থী নিয়ে ডোবায় পড়ল বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সিকৃবিতে একসঙ্গে ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে কী?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় শনাক্ত ৮
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে সড়কে দিনে প্রাণ ঝরেছে ১৫ জনের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠানো হয় ভাইকে, ৩ দি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9