হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ

১২ এপ্রিল ২০২৬, ০১:২৬ AM , আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ০১:৪৭ AM
 মৃত মেডিকেল ছাত্র রোকন উজ জামান

মৃত মেডিকেল ছাত্র রোকন উজ জামান © টিডিসি ফটো

ঢাকা মেডিকেল কলেজের কে-৭৬ ব্যাচের এক শিক্ষার্থী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ওই শিক্ষার্থীর নাম রোকন উজ জামান। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গেছে।

জানা যায়, রোকনের গ্রামের বাড়ি সাতক্ষীরায়। তিনি ঢাকার বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ও রাজ‌উক উত্তরা মডেল কলেজ  থেকে পড়াশোনা করেছেন। ঢাকা মেডিকেলে পড়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। সর্বশেষ তিনি ঢামেক মেডিসিন ক্লাবের ক্লিনিক্যাল সম্পাদক এবং স্টুডেন্ট ওয়েলফেয়ার ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন।

এছাড় ব্যক্তিগত জীবনে রোকন উজ জামান বিবাহিত ছিলেন। জানা গেছে, মৃত্যুর দিন রোকনের বিবাহের আট মাস পূর্তি ছিল। তাঁর স্ত্রী সন্তানসম্ভবা।

এদিকে ঢাকা মেডিকেল কলেজের মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টরস সোসাইটি (আইডিএস)। 

এক শোকবার্তায় সংগঠনটি জানায়, ‘গভীর শোক ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, ঢাকা মেডিকেল কলেজের কে-৭৬ ব্যাচের সম্মানিত শিক্ষার্থী রোকন উজ জামান ভাই ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’

শোকবার্তায় আরও বলা হয়, ‘তাঁর অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ চিকিৎসক, সহৃদয় ব্যক্তি এবং সবার প্রিয় সহপাঠী ও বড় ভাই। তাঁর কর্মনিষ্ঠা, মানবিকতা এবং আন্তরিকতা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’

এতে আরো বলা হয়, ‘ঢাকা মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস সোসাইটির পক্ষ থেকে আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ্ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান করুন। আমিন।’

বিদ্যুৎ পেতে দেরি হচ্ছে কেন রূপপুর থেকে?
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য ‘ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি’ তৈরির ঘো…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক হয়েও আমরা শিক্ষকদের বিশ্বাস করি না, কারণ বিশ্বাসের ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলে পেনশন বৃদ্ধি পাচ্ছে পাঁচ স্তরে, সর্বোচ্চ বাড়ছ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রুদ্ধশ্বাস ম্যাচে নাপোলিকে হারাল ইন্টার, জয়ের নায়ক লাউতারো
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬