ঢামেক হাসপাতালে হামলার প্রতিবাদে ফের বিক্ষোভের ডাক

১১ এপ্রিল ২০২৬, ০১:৫২ AM
ঢামেক হাসপাতালে হামলার প্রতিবাদে ফের বিক্ষোভের ডাক

ঢামেক হাসপাতালে হামলার প্রতিবাদে ফের বিক্ষোভের ডাক © টিডিসি সম্পাদিত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে হামলার প্রতিবাদে আগামীকাল শনিবার (১১ এপ্রিল) বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। সকাল সাড়ে ১০টায় মেডিকেল কলেজের মিলন চত্বরে এই বিক্ষোভ শুরু হবে। আজ শুক্রবার (১০ এপ্রিল) রাতে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ঢামেক হাসপাতাল ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (আইডিএস)।

সংগঠনটির সভাপতি ডা. মোস্তফা আমীর ফয়সাল ও সাধারণ সম্পাদক ডা. নাবিল বিন কাশেম এতে সই করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, আগামীকাল সকাল ১০.৩০ টায় মিলন চত্বরে ঢাকা মেডিকেলে কর্মরত সকল ইন্টার্ন ডক্টর, ট্রেইনি ডক্টর ও শিক্ষার্থীদের সমন্বয়ে একযোগে গত ২ দিন আগে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

আরও পড়ুন: ছাত্রদল নেতাদের নেতৃত্বে ঢামেকে হামলা, যা রয়েছে সিসিটিভি ফুটেজে

এতে আরও বলা হয়, নিজেদের নিরাপদ কর্মস্থল আদায় এবং সন্ত্রাসী হামলার প্রতিবাদস্বরূপ ঢাকা মেডিকেলে কর্মরত সকল ইন্টার্ন ডক্টর, ট্রেইনি ডক্টর ও শিক্ষার্থীদের আগামীকালকের বিক্ষোভ মিছিলে সবাইকে অংশগ্রহণের জন্য বলা হচ্ছে।

উল্লেখ্য, গত বুধবার (৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ছাত্রদলের সদস্য মাহাদী হাসান সানিমের অসুস্থতার জেরে তাকে প্রেসক্রাইব করা নিয়ে সংগঠনটির নেতাকর্মীদের নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে হামলা চালানো হয়। এতে অন্তত দু’জন চিকিৎসক আহত হন। এর মধ্যে একজন ট্রেইনি, অপরজন ইন্টার্ন চিকিৎসক। অমর একুশে হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নূরুল আমিন তায়েব এবং সদস্য মাহাদী হাসান সানিম ও মোবিন মিয়ার নেতৃত্বে এই হামলা সংঘটিত হয়।

এ ঘটনা তদন্তে একই দিন উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এতে প্রধান হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ও ঢামেক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. নাদিম আহমেদ। শনিবার সকালে এই কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতাকে মুক্তি
  • ১১ অক্টোবর ২০২৬
​ওজন কমাতে কার্যকর ৯ ব্যায়াম, শুরু করতে পারেন আজই
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬