ঢামেক হাসপাতাল

সীমিত পরিসরে খুলল জরুরি বিভাগ, ২৪ ঘণ্টায় তদন্ত দৃশ্যমান না হলে কর্মবিরতি

০৮ এপ্রিল ২০২৬, ১০:১৭ PM , আপডেট: ০৮ এপ্রিল ২০২৬, ১০:১৮ PM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ © টিডিসি ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংঘর্ষের পর সীমিত পরিসরে জরুরি বিভাগ চালুর ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। তবে আগামী ২৪ ঘণ্টায় তদন্ত দৃশ্যমান না হলে সম্পূর্ণ কর্মবিরতিতে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

আজ বুধবার (৮ এপ্রিল) রাত পৌঁনে ৮টার দিকে ঢামেক হাসপাতাল পরিচালকের কনফারেন্স রুমে জরুরি বৈঠকে এই হুঁশিয়ারি দেন ইন্টার্ন চিকিৎসকরা। এর আগে বিকেল ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে সংঘর্ষের সূত্রপাত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, শিক্ষক-শিক্ষার্থী, ঢামেক হাসপাতাল পরিচালক ও চিকিৎসকদের উপস্থিতিতে উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে শীঘ্রই একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে কমিটির সুপারিশ অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

এ সময় ঢামেক হাসপাতাল ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. নাবিল বিন কাশেম বলেন, আপাতত ২৪ ঘণ্টার জন্য সীমিত পরিসরে ইমার্জেন্সি সার্ভিস চলবে। ২৪ ঘণ্টার মধ্যে ডাক্তারদের ওপর এই ন্যাক্কারজনক হামলার যদি আমরা দৃশ্যমান কোনো তদন্ত না দেখতে পাই, তাহলে আমরা সম্পূর্ণরূপে কর্মবিরতিতে চলে যাব।

এদিকে ঢামেক হাসপাতালের প্রধান ফটক এখনও বন্ধ রয়েছে। তবে জরুরি রোগীরা পেছনের গেট দিয়ে হাসপাতালে প্রবেশ করছেন। এ ছাড়া আন্দোলনকারী ঢাবি শিক্ষার্থীরা ঘটনাস্থল ত্যাগ করেছেন।

বিশ্ব কন্যাশিশু দিবস: ঐতিহাসিক ভিত্তি, বর্তমানের অঙ্গীকার ও…
  • ১১ অক্টোবর ২০২৬
সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ঘাতক সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের মরদেহ আসছে…
  • ১১ অক্টোবর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন শাবিপ্রবি শিক্ষার্থী
  • ১১ অক্টোবর ২০২৬
বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬