ঢামেক হাসপাতাল

‘কী ওষুধ লিখে দিয়েছেন, বাইরে কিনতে পাওয়া যায় না’— বলেই ঢাবি ছাত্রদের হামলা

০৮ এপ্রিল ২০২৬, ০৬:১৯ PM , আপডেট: ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ PM
ঢামেক হাসপাতালের পরিস্থিতি

ঢামেক হাসপাতালের পরিস্থিতি © সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিরাপত্তার কারণ দেখিয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসাসেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী চিকিৎসার জন্য বিকেলে জরুরি বিভাগে আসেন। তার চিকিৎসাপত্র লিখে দেওয়া হয়। তবে সরকারি ওষুধ সরবারাহ না থাকায় তাদেরকে বাইরে থেকে ওষুধ কিনে আনতে বলা হয়। কিছুক্ষণ পর ওই শিক্ষার্থী ও তার সহপাঠীরা হাসপাতালে এসে কর্তব্যরত চিকিৎসকের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করেন। ‘কী ওষুধ লিখে দিয়েছেন, বাইরে কিনতে পাওয়া যাচ্ছে না’— এমন অভিযোগ তুলে খারাপ আচরণ করতে থাকেন। এক পর্যায়ে ডাক্তারা তার ওপর ক্ষিপ্ত হলে দুই পক্ষের হাতাহাতি হয়। এরপর বাড়তে থাকে উত্তেজনা। কয়েক দফায় হয় হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, চিকিৎসকদের সাথে ঢাবি শিক্ষার্থীদের একটি হাতাহাতির ঘটনা ঘটেছে। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
  • ১০ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান…
  • ১০ অক্টোবর ২০২৬
কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞ…
  • ১০ অক্টোবর ২০২৬
এসএসসিতে বরিশাল শিক্ষা বোর্ডে বৃত্তি পেলেন ১১১৮ জন, দেখুন ত…
  • ১০ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের মারধরের ঘটনায় রাবিতে বিশেষ সিন্ডিকেট ১৫ অক্টোবর
  • ১০ অক্টোবর ২০২৬
শিক্ষকদের নতুন পে-স্কেলে বেতন পেতে দেরি কেন, জানাল অর্থ বিভ…
  • ১০ অক্টোবর ২০২৬