ঢামেক হাসপাতাল

করোনায় বন্ধ হওয়া বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট সেবা ৫ বছর পর চালু

১১ অক্টোবর ২০২৫, ১০:৪৩ PM
উদ্বোধনের পর কথা বলছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম

উদ্বোধনের পর কথা বলছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম © সংগৃহীত

করোনা মহামারির সময় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বন্ধ থাকা বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট (বিএমটি) সেবা চালু হয়েছে। আন্তর্জাতিক মানের বিএমটি ইউনিট হিসেবে আজ শনিবার (১১ অক্টোবর) এই সেবা উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।

দুপুরে হাসপাতালের নতুন ভবনের ১০ তলায় সেবা উদ্বোধন শেষে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ‘করোনার সময় হাসপাতালের বোনম্যারো ট্রান্সপ্লান্টের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় কার্যক্রম বন্ধ হয়ে যায়। ২০২৩ সালে পুনরায় শুরু করার চেষ্টা করা হলেও নানা কারণে তা সম্ভব হয়নি। আজ অবশেষে এটি পূর্ণাঙ্গভাবে চালু করা হয়েছে।’

তিনি বলেন, ‘এই চিকিৎসা একটি খরচসাপেক্ষ চিকিৎসা। সরকারের পক্ষ থেকে আমরা একটি শিক্ষা ফান্ড দিয়েছি। রোগীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যাদের সামর্থ্য আছে, তারা সুযোগটা নিতে যাবেন না। কিন্তু যাদের নেই, তারা অবশ্যই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সুযোগটি গ্রহণ করবেন।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, উপপরিচালক ডা. মো. আশরাফুল আলম, সহকারী পরিচালক ডা. মো. আব্দুর রহমান প্রমুখ।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, ‘এই কেন্দ্রটি আন্তর্জাতিক মানের বিএমটি ইউনিট হিসেবে গড়ে তোলা হয়েছে। এখানে সব ধরনের ল্যাব ফ্যাসিলিটিজ রয়েছে। চট্টগ্রাম মেডিকেল ও স্যার সলিমুল্লাহ মেডিকেল থেকে দুইজন দীর্ঘ মেয়াদে প্রশিক্ষিত হেমাটোলোজিস্ট এখানে অংশ নেবেন, এবং ঢামেকে একজনরাও সহায়তা করবেন। আমরা আশা করি আগামী এক বছরের মধ্যে দেশের সর্বোচ্চ বোনম্যারো ট্রান্সপ্লান্ট এখানে হবে।’

অনুষ্ঠানে হাসপাতালের নতুন সিসিইউ বেড, নতুন আল্ট্রাসনোগ্রাম যন্ত্র, কিছু টিকিট কাউন্টার ও অন্যান্য আধুনিক পরিবর্ধন ঘুরে দেখেন স্বাস্থ্য উপদেষ্টা।

মেয়ের বাড়িতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল মায়ের
  • ১৬ জুলাই ২০২৬
নতুন ইতিহাস গড়লেন হ্যারি কেইন
  • ১৬ জুলাই ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ইংরেজি ভাষা…
  • ১৬ জুলাই ২০২৬
জামালপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক
  • ১৬ জুলাই ২০২৬
যবিপ্রবির নবীনবরণে নিম্নমানের ডাল-ভাত ও খাসির মাংস খাওয়ানোর…
  • ১৬ জুলাই ২০২৬
যবিপ্রবির নবীনবরণে নিম্নমানের ডাল-ভাত ও খাসির মাংস খাওয়ানোর…
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence