সিলেটে ‘জরুরি সেবা কেন্দ্র’ নামে নতুন স্বাস্থ্যসেবা ব্যবস্থা চালু

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৯ PM
সিলেটে ‘জরুরি সেবা কেন্দ্র’ নামে নতুন স্বাস্থ্যসেবা ব্যবস্থা চালু

সিলেটে ‘জরুরি সেবা কেন্দ্র’ নামে নতুন স্বাস্থ্যসেবা ব্যবস্থা চালু © সংগৃহীত

সিলেটে কিডনি ফাউন্ডেশন হাসপাতালের (কেএফএইচএস) উদ্যোগে ‘জরুরি সেবা কেন্দ্র’ নামে নতুন স্বাস্থ্যসেবা ব্যবস্থা চালু করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। 

উদ্বোধন অনুষ্ঠানে কেএফএইচএস-এর নির্বাহী কমিটি, বোর্ড অব ট্রাস্টি, জ্যেষ্ঠ চিকিৎসকবৃন্দ এবং বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। 

সংশ্লিষ্টরা জানান, এ কেন্দ্র চালুর মাধ্যমে সিলেটে একটি আধুনিক ও পরিকল্পিত জরুরি সেবা মডেলের সূচনা হলো, যা সাধারণ জরুরি বিভাগের ওপর চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফিতা কেটে জরুরি সেবা কেন্দ্রটির উদ্বোধন ঘোষণা করেন একেএম আতাউল করিম, সিআইপি, ট্রাস্টি, কেএফএইচএস ও চেয়ারম্যান, এবিএম গ্রুপ।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান পরামর্শক অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ, এমডি, এফএএসএন বলেন, “সিলেটের জন্য এটি একটি সময়োপযোগী ও ব্যতিক্রমধর্মী উদ্যোগ। এর মাধ্যমে রোগীরা দ্রুত চিকিৎসা সেবা পাবেন এবং জরুরি বিভাগে অপ্রয়োজনীয় ভিড় কমবে।”

তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে এই জরুরি সেবা কেন্দ্র দেশের অন্যান্য অঞ্চলের জন্য একটি অনুকরণীয় মডেল হিসেবে বিবেচিত হতে পারে।

নাজিরগাঁও, তেমুখী, বাদাঘাট সড়ক, সিলেট এলাকায় অবস্থিত কেএফএইচএস-এর এই জরুরি সেবা কেন্দ্রটি এলাকাবাসীর জন্য উন্নত ও দ্রুত চিকিৎসা সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা। উদ্বোধনের পর আগত রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন ডা. ফাতেমা আহমেদ, ট্রাস্টি মেম্বার জুবায়ের আহমেদ চৌধুরী, ট্রেজারার ডা. নজমুস সাকিব, ব্যবস্থাপনা পরিচালক
ডা. মোস্তাফা শাহজামান চৌধুরী বাহার, কার্যনির্বাহী সদস্য ডা. কাজী মুশফিক আহমেদ, নির্বাহী পরিচালক ডা. শোয়েব আহমেদ চৌধুরী, ট্রাস্টি মেম্বার
ডা. নাজরা চৌধুরী, কার্যনির্বাহী সদস্য প্রফেসার ডা. শামীম আনোয়ারুল হক, মেজর (অবঃ) ডা. এএনএম ফজলুল আজম, ডিরেক্টর মেডিকেল সার্ভিস সৈয়দ সাদেক হোসেন, পরিচালক প্রশাসন ফারিদা নাসরিন, অ্যাডিশনাল ডিরেক্টর কল্যাণ ও সেবা ডা. ফাতেমা খানম, বিভাগীয় প্রধান নেফ্রোলজি মোঃ মা’আয রেজা চৌধুরী অতিরিক্ত পরিচালক, অর্থ ও হিসাব মোঃ মহিবুর রহমান রাসেল, ম্যানেজার, মানবসম্পদ ও প্রশাসন জিয়া ইসলাম ম্যানেজার ও এন আর বি কর্ডিনেটর প্রমুখ ।

ট্যাগ: চিকিৎসা
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবীসহ কাউকেই চেনেন না বাদী, বললেন—‘পুরো বাণিজ্য করে ফেল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ কর্মকর্তার বাড়িতে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার, তদন্তে ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
১১ প্রশাসনিক পদ থেকে সাদা দলের ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9