চন্দনাইশে মালিককে হত্যা করে গরু লুট, সন্দেহভাজন আসামি গ্রেপ্তার

মো. নাছির

মো. নাছির © সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশে চন্দন দে (৭০) নামের এক বৃদ্ধকে গুলি করে হত্যার পর গরু লুটের ঘটনায় সন্দেহভাজন আসামি মো. নাছির প্রকাশ ডাকাত নাছিরকে (৪৫) গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ডাকাত নাছিরকে গ্রেপ্তারের বিষয়টি চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ খান পিপিএম দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেন।

ওসি বলেন, শনিবার বিকালে কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত নাছিরকে গ্রেপ্তার করা হয়। তিনি চকরিয়া উপজেলার নয়াপাড়া এলাকার কদ্দাছড়া গ্রামের মরহুম অলি আহমেদের ছেলে এবং একই এলাকার ডাকাত নবী হোসেনের ঘনিষ্ঠ সহযোগী। তাকে আগামীকাল (রবিবার) আদালতের নিকট সোপর্দ করা হবে।

প্রসঙ্গত, গত (২৬ ফেব্রুয়ারি) ভোর পৌনে পাঁচটার দিকে চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর গাছবাড়িয়া বদুর পাড়া-সংলগ্ন হিন্দুপাড়ায় গরু লুটে বাধা দেওয়ায় চন্দন দেকে গুলি করে হত্যা করে ডাকাত দলের সদস্যরা। এ সময় তারা চন্দন দে ও তার বাড়ির পাশ্ববর্তী নিতাই দের গোয়ালঘর থেকে ৩টি গরু লুট করে নিয়ে যায়। এ ঘটনায় নিহতের ছেলে জনি বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা করেন।

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ক্যাশমেমো ছাড়া সার বিক্রি করায় দুই ডিলারকে ৪২ হাজার টাকা জর…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারকে গালাগাল করে গ্রেপ্তার সেই ছাত্রকে এবার বহিষ্কারের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী বোর্ডে এসএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ১১১ পরীক্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির ৫ নারী হলে রেফ্রিজারেটর পাঠালেন প্রতিমন্ত্রী মীর হেলাল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9