কাতারের রাজধানী দোহাজুড়ে দফায় দফায় ভয়াবহ বিস্ফোরণ

০১ মার্চ ২০২৬, ১০:৪৯ AM
দোহায় অন্তত ১১টি শক্তিশালী বিস্ফোরণ

দোহায় অন্তত ১১টি শক্তিশালী বিস্ফোরণ © সংগৃহীত

কাতারের রাজধানী দোহায় অন্তত ১১টি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আজ রোববার (১ মার্চ) স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর আকাশজুড়ে একের পর এক বিস্ফোরণের শব্দে গোটা শহর কেঁপে ওঠে। দোহায় অবস্থানরত বাসিন্দারা আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন। তবে এই বিস্ফোরণগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কোনো হামলা প্রতিহত করার ফলে হয়েছে, নাকি সরাসরি কোনো ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে—সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।

এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে তেহরানে তার নিজ দপ্তরে অবস্থানকালে এক হামলায় তিনি প্রাণ হারান বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দাপ্তরিক দায়িত্ব পালনকালে খামেনি হামলার শিকার হন। সরকারি বিবৃতিতে ঘটনাটিকে ‘কাপুরুষোচিত হামলা’ হিসেবে উল্লেখ করে জানানো হয়, শনিবার ভোরে এ আক্রমণ চালানো হয়। তথ্যসূত্র: আল জাজিরা

সহকারী পরিচালক ও সহকারী প্রোগ্রামার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদ…
  • ১৮ আগস্ট ২০২৬
হাবিপ্রবিতে সহকারী প্রক্টরের ওপর হামলা: তিন মাসেও হয়নি চূড়া…
  • ১৮ আগস্ট ২০২৬
ময়মনসিংহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মা…
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতা এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে ভ…
  • ১৮ আগস্ট ২০২৬
৬ জেলায় অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস, আবেদন ২৭ আগস্ট পর্যন…
  • ১৮ আগস্ট ২০২৬
কেমব্রিজ ইন্টারন্যাশনালের ও লেভেলের ফল প্রকাশ
  • ১৮ আগস্ট ২০২৬