ঢামেক হাসপাতালে সংঘর্ষের ঘটনায় ছয় সদস্যের কমিটি গঠন

০৮ এপ্রিল ২০২৬, ১০:৩২ PM
ঢামেক হাসপাতালের পরিস্থিতি

ঢামেক হাসপাতালের পরিস্থিতি © টিডিসি ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ৬ সদেস্যর কমিটি গঠন করা হয়েছে। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। রাত পৌঁনে ৮টার দিকে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা অনুষদের ডিন ডা. নাদিম আহমেদকে। আগামী শনিবার (১১ এপ্রিল) সকালে কমিটিকে তদন্ত ‍প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিষয়টি জানিয়ে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, ঢাবি শিক্ষার্থী ও ঢামেক চিকিৎসকদের সংঘর্ষের ঘটনায় দোষীদের চিহ্নিত করতে ঢাবি মেডিকেল ফ্যাকাল্টির ডিনের নেতৃত্বে ছয় সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন আগামী শনিবার সকালের মধ্যে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বুধবার বিকেল ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে সংঘর্ষের সূত্রপাত হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্র সানিম অ্যাপেন্ডিসাইটিসের ব্যাথা নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে যান। এ সময় পরীক্ষা-নিরীক্ষার পর তার চিকিৎসার জন্য তিনটি ইনজেকশন প্রেসক্রাইব করেন কর্তব্যরত চিকিৎসক। ইনজেকশনগুলো হাসপাতালে সরবরাহ না থাকায় তাদের বাইরে থেকে কিনতে বলা হয়। কিন্তু বাইরের ফার্মেসিতেও এসব ইনজেকশন পাননি ভুক্তভোগী শিক্ষার্থী। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে রাতের বৈঠকের পর সীমিত পরিসরে জরুরি বিভাগ সচল হয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত দৃশ্যমান না হলে সম্পূর্ণ কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছে ঢামেক হাসপাতাল ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন।

জাবি মেডিকেল সেন্টারের নামফলকে জাকসু জিএসের নাম, তুলে ফেলল …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রেলওয়ে স্টেশন ভাঙচুর-অগ্নি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
৭ মাসে লিটার প্রতি ৩৫-৪৫ টাকা বেড়েছে তেলের দাম
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সাঙ্গু নদী থেকে গলায় ও কোমড়ে রশি বাঁধা অজ্ঞাত তরুণীর পচাগলা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬