চিকিৎসকদের ওপর ‘হামলা’

ঢাবি শিক্ষার্থীরা ঢামেকে স্পেশাল প্রিভিলেজ পায়— আক্ষেপ নিয়ে যা বললেন টানা ৪ প্রফে প্রথম উমাইর

০৯ এপ্রিল ২০২৬, ০৬:০৮ PM , আপডেট: ০৯ এপ্রিল ২০২৬, ০৬:১২ PM
টানা চার প্রফে প্রথম হয়ে রেকর্ড গড়েছিলেন উমাইর আফিফ

টানা চার প্রফে প্রথম হয়ে রেকর্ড গড়েছিলেন উমাইর আফিফ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নানা ক্ষেত্রে স্পেশাল প্রিভিলেজ পায় বলে মন্তব্য করেছেন টানা ৪টি পেশাগত পরীক্ষায় প্রথম হয়ে রেকর্ড গড়া শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসক ডা. উমাইর আফিফ। এক ফেসবুক পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কড়া সমালোচনা করে বেশ কিছু তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেছেন।

গতকাল বুধবার (৮ এপ্রিল) বিকেলে এক শিক্ষার্থীকে ওষুধ প্রেসক্রাইব করা নিয়ে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষের প্রতিক্রিয়ায় আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে এই ফেসবুক পোস্ট দেন আফিফ।

উমাইর আফিফ তার পোস্টে লিখেছেন, ঢাবি শিক্ষার্থীরা স্রেফ ঢাবি পরিচয় ব্যবহার করে ঢাকা মেডিকেলে যে স্পেশাল প্রিভিলেজগুলো পায়, সেগুলো যতদিন থাকবে, ততদিন তারা ঢামেককে নিজেদের বাপ-দাদার সম্পত্তি মনে করবেই। ক্যাজুয়ালটিতে যতদিন ডিউটি করেছি, দেখেছি পুরো বাংলাদেশের রোগীরা আগে এসে নিজেদের সমস্যা, উপসর্গ, রোগের কথা বলেন। আর জমিদাররা এসে বলে, ‘আমরা ঢাবি শিক্ষার্থী!’

আরও পড়ুন: টানা চারবার মেডিকেলে পেশাগত পরীক্ষায় প্রথম উমাইর আফিফ

তিনি লিখেছেন, সহজেই কেবিন ফ্যাসিলিটি পাওয়া, নিজেদের সুবিধামতো অপারেশন ডেট এগোনো-পেছানো, সিরিয়ালের তোয়াক্কা না করা, আইসিইউ থেকে শুরু করে ঢামেকের এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে তারা এক্সট্রা সুবিধা আদায় করে না। আমি নিজে এতদিন ঢামেকের শিক্ষার্থী আর বর্তমানে ডাক্তার হয়ে, সাপ্লাই না থাকায় অনেক সময় লালবাগ ইবনে সিনা থেকে পর্যন্ত ওষুধ-সরঞ্জাম কিনতে বাধ্য হয়েছি। EMG Needle আশাপাশে কোথাও পাইনাই। আর এই রাজার ছেলেরা হাসপাতালের বাইরের কয়েকটা ফার্মেসিতে ওষুধ না পেয়ে ডাক্তার পেটায়। Taken for granted এর একদম textbook definition।

উমাইর আফিফ আরও লিখেছেন, আমাদের ডাক্তারদের উচিত আর ৮-১০টা রোগীর মতো এদেরকেও সমানভাবে ট্রিট করা। একজন রিকশাওয়ালার সম্মান অবশ্যই কোনো ইন্সটিটিউশনাল প্রাইডে ভোগা পাগলের চাইতে বেশি।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬